,

আরসিবিসির বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে সরকার : অর্থমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) বিরুদ্ধে সরকার মামলার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার তিনি জানান, বাংলাদেশের পক্ষে এ মামলার বাদী হবে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক (ফেড)।

২০১৬ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নিউইয়র্ক ফেডে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির ঘটনা ঘটে।

আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক নেটওয়ার্ক সুইফটের সিস্টেমের মাধ্যমে ভুয়া আদেশে এ অর্থ চুরি করে হ্যাকাররা।

চুরি যাওয়া অর্থের মধ্যে ২ কোটি ডলার চলে যায় শ্রীলংকায় আর বাকি ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের আরসিবিসিতে। ব্যাংকটির মাধ্যমে স্থানীয় মুদ্রায় বদলে ফিলিপাইনের ক্যাসিনোতে চলে যায় বেশির ভাগ অর্থ।

শ্রীলংকায় যাওয়া ২ কোটি ডলার ফেরত পাওয়া গেছে বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়। পরে ফিলিপাইনের সিনেট শুনানির মাধ্যমে উদ্ধার হওয়া ১ কোটি ৫২ লাখ ডলার ফেরত পায় বাংলাদেশ। কিন্তু বাকি অর্থ এখনো ফেরত পাওয়া যায়নি।

এ অবস্থায় বাকি অর্থ উদ্ধারের জন্য গত বছরের নভেম্বর মাসে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা নিউইয়র্ক ফেডের কর্মকর্তাদের সঙ্গে কনফারেন্স কলের মাধ্যমে আলোচনা করেন। সেই সময় আরসিবিসির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার বিষয়ে আলোচনা হয়। এ আলোচনায় সুইফটের দুজন প্রতিনিধিও অংশগ্রহণ করেন।

ওই আলোচনায় সিদ্ধান্ত হয়, বাংলাদেশ ব্যাংক মামলার বিষয়ে একটি প্রস্তাব পাঠাবে নিউইয়র্ক ফেডের কাছে। এর পর ফেডারেল রিজার্ভ বাদী হয়ে ২০১৮ সালের মার্চ-এপ্রিলের দিকে নিউইয়র্কে মামলা করবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর