,

তাইওয়ানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪, নিখোঁজ ৬০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের পর্যটন শহর হুয়ালিয়েনের কাছে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে বাড়িঘর বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এছাড়াও ২৪৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে শহরটির প্রায় ২২ কিলোমিটার উত্তর-পূর্বে দেশটির পূর্ব উপকূলে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে।-খবর রয়টার্স।

সর্বশেষ তথ্যানুসারে ৬০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তাদের অধিকাংশ ধসেপড়া ভবনের নিচে আটকা পড়েছেন।

জীবিতদের উদ্ধারে জোর তৎপরতা চলছে। একটি বহুতল ভবনও ধসে পড়েছে। ভবনটি ৪০ ডিগ্রি কোণ করে ভূমিতে ঢুকে পড়েছে।

আহতদের মধ্যে চীনের মূল ভূখণ্ডের বাসিন্দা, চেক প্রজাতন্ত্র, জাপান, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার নাগরিকরা রয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর