,

এসএসসির প্রশ্নপত্র ও উত্তরসহ যুবক আটক

news-image

মাদারীপুর প্রতিনিধি : এবার এসএসসির ইংরেজী দ্বিতীয় পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরসহ জোয়ায়দুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে মাদারীপুর জেলা প্রশাসক ও পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।

জেলা প্রশাসন ও পুলিশ সূত্র জানায়, সকালে ঈগল পরিবহনের একটি বাসে ঢাকা থেকে বরগুনায় যাচ্ছিলেন জোয়ায়দুল। পথে মাদারীপুরের মস্তফাপুর এলাকায় এসএসসির ইংরেজী দ্বিতীয়পত্র পরীক্ষার প্রশ্নপত্র মোবাইল থেকে শিক্ষার্থীদের সরবরাহ করছিলেন। এ সময় পাশের সিটে থাকা যাত্রী লিটন বৈরাগী বিষয়টি টের পেয়ে অন্যদের জানান।

তখন স্থানীয়রা বাসটি আটক করে জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম ও সদর থানা পুলিশকে খবর দেয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রশ্নের কপিসহ তাকে আটক করে। আটক যুবক নিজেকে ঢাকার একটি প্রাইভেট ভার্সিটির ছাত্র বলে দাবি করেছেন। তিনি একটি ফেসবুক পেজের মাধ্যমে প্রশ্ন সরবরাহ করে সেটা ৫০০ টাকার বিনিময়ে শিক্ষার্থীদের দিতেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। জোয়ায়দুল ইসলাম বরগুনার আব্দুস ছাত্তার চোকদারের ছেলে।

এ ব্যাপারে জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম জানান, আটক যুবকের মোবাইল চেক করে প্রশ্নফাঁসের সত্যতা পাওয়া যায়। আজকের পরীক্ষার প্রশ্নের সঙ্গে ফাঁসকৃত প্রশ্নের হুবহু মিল পাওয়া যায়। তার কাছে প্রশ্নের উত্তরও পাওয়া যায়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ ফারুক আহম্মদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর