বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউটিউবে ঝড় তুলেছে কাইলি জেনারের গর্ভাবস্থার ভিডিও

news-image

বিনোদন ডেস্ক : মাসের পর মাস ধরে গুজব, ষড়যন্ত্র তথ্য ও অপেক্ষার পর কাইলি জেনার তার সন্তান জন্মদানের কথা ঘোষণা করলেন। যুক্তরাষ্ট্রের রিয়ালিটি টেলিভিশন তারকা, উদ্যোক্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের এই সেলিব্রেটি ১ ফেব্রুয়ারি তার নতুন সন্তানকে স্বাগত জানান।

বয়ফ্রেন্ড র‍্যাপার ট্রাভিস স্কটকে নিয়ে টুইটার ও ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার দিয়ে তিনি লিখেছেন- আমার সুন্দরী ও স্বাস্থ্যবতী কন্যা ১ ফেব্রুয়ারি পৃথিবীতে এসেছে। -খবর এনডিটিভি অনলাইন।

এর পর সামাজিকমাধ্যমে ট্রাভিস ও কাইলি জেনারের জন্য শুভেচ্ছার ঢল নামে। ইনস্টাগ্রামে কাইলির ভক্তের সংখ্যা ১০ কোটি দুই লাখ। সবাই এ জুটিকে শুভেচ্ছার জোয়ারে ভাসিয়ে দেন।

কাইলি তার গর্ভাবস্থার একটি ভিডিও ইন্টারনেটে শেয়ার করেন। ইউটিউবে তার এ ভিডিওটি ইতিমধ্যে ঝড় তুলেছে। এর মধ্যে সেটি এক কোটি ৮ লাখ দর্শক দেখে ফেলেছেন।

১১ মিনিটের ভিডিওতে দেখা যায়, কাইলি তার বয়ফ্রেন্ডের সঙ্গে গল্পে মশগুল। তারা একসঙ্গে আল্ট্রাসনোগ্রাফি করতে যাচ্ছেন। এরকম নানা কিছু নিয়ে নির্মিত হয়েছে ভিডিওটি।

গত বছরের এপ্রিলে ট্রাভিসের সঙ্গে সম্পর্কে জড়ান কাইলি। সেপ্টেম্বরে তার মা হওয়ার খবর প্রথম শোনা যায়।

https://youtu.be/SJ4fAvU9jD8?t=15

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক