,

গোপনে সৌদি আরবের কাছে দ্বীপ হস্তান্তর করল মিশর

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবের কাছে গোপনে ‘তিরান’ দ্বীপ হস্তান্তর করেছে মিশর। আরবি ভাষার ওয়েব সাইট ‘হাফপোস্ট অ্যারাবিক’ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। তবে মিশর ও সৌদি আরবের সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া হয়নি।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, সম্ভবত জনগণের প্রতিক্রিয়ার ভয়ে গোপনে দ্বীপটি হস্তান্তরের কাজ সম্পন্ন করা হয়েছে।

গত জুনে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আস-সিসি লোহিত সাগরে অবস্থিত তার দেশের দু’টি দ্বীপের সার্বভৌম ক্ষমতা সৌদি আরবের কাছে হস্তান্তরের বিতর্কিত বিলে সই করেন। এর একটি হলো ‘তিরান’ দ্বীপ।

২০১৬ সালে মিশরের দু’টি দ্বীপ সৌদি আরবের কাছে বিক্রি করে দেয়ার আলোচনা শুরু হওয়ার পর দেশটির হাজার হাজার মানুষ এর বিরোধিতা করে রাজপথে বিক্ষোভ করে। এছাড়া পার্লামেন্টের বেশ কয়েকজন সিনিয়র এমপি’ও এ কাজের প্রচণ্ড বিরোধিতা করেন। মিশরের কয়েকটি আদালত এ কাজ বন্ধ করার রুল জারি করে। কিন্তু তা সত্ত্বেও চলতি মাসের গোড়ার দিকে পার্লামেন্টে এ সংক্রান্ত বিল পাস হয়।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে দু’টি দ্বীপ সৌদির কাছে বিক্রি করেছেন সিসি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর