,

জাপানি রাজকুমারীর বিয়ে যে কারণে পিছিয়ে গেছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাজপরিবারের সদস্য হতে অসংখ্য মানুষ পাওয়া যাবে যারা নিজের সবকিছু ছাড়তে প্রস্তুত। সেখানে সাধারণ পরিবারের ছেলেকে বিয়ে করার জন্য রাজকীয় পরিবারের মর্যাদা ত্যাগের জন্য প্রস্তুত জাপানি রাজকুমারী মাকো। গত বসন্তে এ খবর গণমাধ্যমে আসার পরপরই তা ব্যাপকহারে ছড়িয়ে পড়ে।

এ বছরের নভেম্বরে প্রেমিক কেই কুমুরোকে বিয়ের করার কথা ছিল ২৬ বছর বয়সী এ রাজকুমারীর।

কিন্তু শেষ পর্যন্ত পিছিয়ে গেছে রূপকথার সেই বিয়ে। জানিয়েছেন তারা এখনো বিয়ের জন্য প্রস্তুত নন। এ জন্য সমর্থক ও অনুসারীদের কাছে ক্ষমাও চেয়েছেন মাকো।

প্রায় ছয় বছর আগে টোকিওর ইন্টান্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে পড়ার সময় কেই কুমুরোর সঙ্গে মাকোর পরিচয় হয়।

কেউ কুমুরোকেও রাজপুত্র হিসেবে ডাকা হয়। সমুদ্রে পর্যটনের বিকাশ নিয়ে কাজ করায় ‘সমুদ্রের রাজপুত্র’ খেতাব পান তিনি। বর্তমানে আইন সংস্থার হয়ে কাজ করছেন কেউ কুমুরো।

আপাতত ২০২০ সালের তার সঙ্গে আগে মাকোর বিয়েটা আর হচ্ছে না। বিয়ে পরবর্তী জীবনের জন্য তারা আরও প্রস্তুতি নিতে চান, পরিকল্পনা করতে চান।

মাকো ও তার প্রেমিক একটি যৌথ বিবৃতিতে জানান, বিয়ের ঘোষণাটা একটু তাড়াহুড়ো করেই দেয়া হয়েছিল।

রাজপুত্র আকিশিনোর বড় মেয়ে মাকো জাপানের বর্তমান সম্রাট আকিহিতোর নাতনি।

আকিহিতো ২০১৯ সালের এপ্রিলে সিংহাসন ছাড়ছেন। মাকোর চাচা নারুহিতো জাপানের পরবর্তী রাজা হবেন বলে আশা করছেন।

নারুহিতোর পরে রাজা হওয়ার সম্ভাবনা আছে মাকোর বাবা ও তার ছোট ভাইয়ের।

জাপানি রাজপরিবারের বর্তমান সদস্য ১৯ জন। রীতি অনুযায়ী সাধারণতা নারী সদস্যদের রাজা করা হয় না। সূত্র : পিপল সাময়িকী

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর