,

রাষ্ট্রপতির অনুষ্ঠানে গাইবেন তাহসান, নাচবেন চাঁদনী

news-image

বিনোদন প্রতিবেদক : ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আগামী ১৩ ফেব্রুয়ারি অনু্ষ্ঠিত হবে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-র ৩য় সমাবর্তন। সমাবর্তন অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রির সনদপত্র ও স্বর্ণপদক তুলে দেবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ও বিইউবিটি’র আচার্য আব্দুল হামিদ।

উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান, এমিরিটাস প্রফেসর ড. এ কে আজাদ, বিউবিটি ট্রাস্টের চেয়ারম্যান এ এফ এম সারওয়ার কামাল ও বিশ্ববিদ্যলয়ের উপাচার্য প্রফেসর আবু সালেহ। সনদ ও পদক বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন দেশের জনপ্রিয় তারকারা।

এরমধ্যে গান করবেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান। নৃত্য পরিবেশনা করবেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনী। এছাড়াও গান পরিবেশন করবেন লিজা, ইলিয়াস হোসেন ও মহুয়া লিপি। নাচে অংশ নেবেন কোরিওগ্রাফার ও নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ।

বিউবিটি’র ৩য় সমাবর্তন অনুষ্ঠানের মিডিয়া পার্টনার বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ইভেন্ট পার্টনার চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্ট। সমাবর্তন অনুষ্ঠানটি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা থেকে সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর