,

অনুমতি ছাড়া বাসার ছাদেও অনুষ্ঠান নয় : ডিএমপি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনুমতি ছাড়া রাজধানীর বাসা বাড়ির প্রাঙ্গণে কিংবা ছাদে, সর্বসাধারণের ব্যবহার্য রাস্তা কিংবা উন্মুক্ত স্থান যার চারপাশে সাধারণ মানুষ বসবাস করে এমন স্থানে কোনো অনুষ্ঠান করা যাবে না।

মঙ্গলবার দুপুরে পাঠানো এক বার্তায় এ নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

বার্তায় বলা হয়, ঢাকা মহানগরীর সাধারণ নাগরিকদের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে ঢাকা মহানগরী অধ্যাদেশ, ১৯৭৬ এর ২৭ ও ৩১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ অনুরোধ জানানো হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো ওই বার্তায় উল্লেখ করা হয়, ‘অনুমতি ছাড়া রাজধানীর বাসা বাড়ির প্রাঙ্গণে কিংবা ছাদে, সর্বসাধারণের ব্যবহার্য রাস্তা কিংবা উন্মুক্ত স্থান যার চারপাশে সাধারণ মানুষ বসবাস করে এমন স্থানে মাইক্রোফোন, লাউড স্পিকার বা উচ্চ মাত্রার মিউজিক জোরদার করার ব্যবহৃত যন্ত্র বাজিয়ে বা কনসার্ট, সঙ্গীতানুষ্ঠান আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের শান্তিপূর্ণ বসবাসে বিঘ্ন সৃষ্টি করে এরূপ কার্য সম্পাদন করা যাবে না। এরূপ কাজে বিরত থাকার জন্য ঢাকা মহানগরীর সম্মানিত সব নাগরিকগণকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর