,

টেস্ট র‌্যাঙ্কিংয়ে আটে উঠতে হলে বাংলাদেশকে যা করতে হবে

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সামনে প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ে আটে উঠার হাতছানি। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে টাইগাররা জিতলে অথবা ড্র করলে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে নয় নম্বর অবস্থান থেকে আট নম্বর অবস্থানে উঠবে বাংলাদেশ। আর নয় নম্বরে নেমে যাবে ওয়েস্ট ইন্ডিজ।

সর্বশেষ আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৭২ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে নবম অবস্থানে। ওয়েস্ট ইন্ডিজ রয়েছে অষ্টম অবস্থানে। তাদেরও পয়েন্ট পয়েন্ট ৭২। কিন্তু দশমিক পয়েন্ট হিসাবে ক্যারিবীয়রাই এগিয়ে।

গত রবিবার শেষ হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচটি ড্র হয়। আগামী ৮ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশ যদি জিততে পারে কিংবা ড্র করতে পারে তাহলে র‌্যাঙ্কিংয়ে আটে উঠবে। অন্যদিকে, হারলে র‌্যাঙ্কিংয়ে অবস্থানের কোনও পরিবর্তন হবে না। কারণ, দশম অবস্থানে থাকা জিম্বাবুয়ের রেটিং পয়েন্ট মাত্র এক।

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ১২১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ভারত। তাদের চেয়ে ছয় পয়েন্ট কম তথা ১১৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা রয়েছে দ্বিতীয় অবস্থানে। ১০৪ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর