,

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে সুইস প্রেসিডেন্ট

news-image

মিয়ানমারে নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা সরেজমিন দেখতে কক্সবাজারে পৌঁছেছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সুইস প্রেসিডেন্ট বিমান বন্দর থেকে সরাসরি কক্সবাজার জেলা সদর হাসপাতাল পরিদর্শন করবেন। এসময় হাসপাতালের ল্যাবরেটরি, ডায়াগনস্টিক সেন্টার ও রোগীদের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখবেন। পরে দুপুর ১২টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং সেখানে আন্তর্জাতিক দাতা সংস্থাসহ বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখার কথা রয়েছে।

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের পুনর্বাসনে ১০৭ সাত কোটি ৮ লাখ ১৪ হাজার ৯৯১ টাকা (১ ফ্রাঁ সমান ৮৯ টাকা ২৩ পয়সা) সহায়তার ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ড। সোমবার (৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরস এই প্রতিশ্রুতি দেন। বৈঠক শেষে দুই নেতার পক্ষ থেকে পাঠানো যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, সুইজারল্যান্ডের কোনও প্রেসিডেন্টের এটিই বাংলাদেশে প্রথম আনুষ্ঠানিক সফর।
কক্সবাজার সফরে তার সঙ্গে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রধান প্রটোকল কর্মকর্তা একে এম শহিদুল হক, জেনেভার রাষ্ট্রদূত এম শামীম আহসান, কক্সবাজার শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম ও জেলা প্রশাসক মো. আলী হোসেনসহ দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা ও আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থার কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

চার দিনের সফরে রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকায় পৌঁছান সুইস প্রেসিডেন্ট। তাকে বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর