,

এই অনুভূতিটা বলে বোঝানো যাবে না : মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : ‘আলহামদুলিল্লাহ! অবশ্যই অনেক ভাল লাগছে। এই অনুভূতিটা কথায় বলে বোঝানো যাবে না। আপনারাও জানেন অনুভুতিটা কেমন। চেষ্টা থাকবে যেন সে সুস্থ্য থাকে এবং আমার সহধর্মিনীও সুস্থ থাকে। সে যেন মানুষের মতো মানুষ হয়। আপনাদের সবার কাছে দোয়া চাই।’ বাবা হওয়ার অনন্য অনুভূতির কথা জানাচ্ছিলেন টাইগারদের তিন ফরম্যাটের সাবেক অধিনায়ক এবং মিস্টার ডিপেন্ড্যাবল খ্যাত মুশফিকুর রহিম।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এভাবেই তিনি বাবা হওয়ার অনুভূতি ব্যক্ত করেন।

তবে ছেলের নাম এখনও রাখেননি মুশফিক-মন্ডি দম্পতি। এক সপ্তাহের মধ্যে আকিকা দিয়ে তার নাম রাখা হবে জানালেন সিনিয়র মুশফিক, ‘একটু কনফিউশনে আছি। ঠিক করতে পারিনি এখনও। সাত দিনের মধ্যে আকিকা হবে, তার নামও রাখা হবে।’

উল্লেখ্য, গেল ৫ ফেব্রুয়ারি (সোমবার) মুশফিক ও জান্নাতুল কিফায়াত মন্ডি দম্পতির কোলজুড়ে এসেছে তাদের প্রথম পুত্র সন্তান। ওই দিন সকাল সাড়ে ৯টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে পৃথিবীর আলো দেখে ‘মুশফিক জুনিয়র’।

২০১৩ সালের অক্টোবরে জান্নাতুল কিফায়াত মন্ডির সঙ্গে মুশফিকের বাগদান সম্পন্ন হয়। এরপর ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর