,

ছুটি নাই ! বিয়ে লাইভ সম্প্রচার সাংবাদিকের!

news-image

অনলাইন ডেস্ক : গত সপ্তাহে পাকিস্তানের রাজাবাঁধে ধুমধাম করে বিয়ে করেন হানান বুখারি নামের এক পাকিস্তানি সাংবাদিক। এদিনও অফিস থেকে ছুটি পাননি বুখারি। তাই নিজের বিয়ের পুরো অনুষ্ঠান লাইভ সম্প্রচার করেন তিনি। চ্যানেল কর্তৃপক্ষ এই ভিডিও ইউটিউবে আপলোড করলে তা ভাইরাল হয়ে যায়। এটি ফেসবুকেও ভাইরাল হয়। দেড় লাখেরও বেশি বার ভিডিওটি দেখা হয়েছে বলে জানা গেছে।

যুদ্ধবিধ্বস্ত বধ্যভূমি থেকে শুরু করে সমাজের অবক্ষয়ের চোরাবালিতে দাঁড়িয়ে ভ্রুক্ষেপহীন খবর পরিবেশনই একজন জাত সাংবাদিকের পেশা। আর সংবাদ পরিবেশনের নেশাই তাকে ছুটিয়ে নিয়ে যায় অবিরাম। নিজের বিয়েটাই যদি খবরের গ্রাউন্ড-জিরো হয়, তবে কেমন হবে? আর নববধূ যদি হন সেই খবরের মূল আকর্ষণ! এমনই এক অভিনব সংবাদ পরিবেশন করলেন সিটি-৪১ নামের নিউজ টেলিভিশনের সাংবাদিক হানান বুখারি।

বিয়ের সাজেই বুম নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়েন হানান বুখারি। বুখারি বুম হাতে স্ত্রীকে প্রশ্ন করেন, ‘কেমন লাগছে আপনার?’

বুখারি বলেন, ‘আজ আমার বিয়ে, ভীষণ খুশির দিন। প্রেম করে আমরা বিয়ে করছি। স্ত্রীর কাছেও দিনটি ভীষণ স্পেশ্যাল।’

বিয়ের আয়োজন সম্পর্কে জানতে চাওয়া হলে কনে বলেন, ‘আমার প্রথম ইচ্ছে পূরণ করার জন্য খুব ভাল লাগছে। সারাজীবন এভাবেই আপনাকে পাশে পেতে চাই।’

বিয়ের অনুষ্ঠানে কনের পছন্দের স্পোর্টসকার ও বাইক নিয়ে আসেন বরপক্ষের লোকেরা। তথ্যসূত্র: জি-নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর