,

বিয়ের ডেডলাইন জানালেন কঙ্গনা

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত ক্যারিয়ারের শুরু থেকেই সাহসী অভিনয়ের জন্য বেশ জনপ্রিয়। ভিন্ন ধারার অভিনয় দিয়ে ইতোমধ্যে অসংখ্য মানুষের মন জয় করেছেন। এর জ্বলজ্যান্ত দৃষ্টান্ত ফ্যাশন, গ্যাঙ্গস্টার, লাইফ ইন এ মেট্রো, কুইন, তনু ওয়েডস মনু’র মতো সুপারডুপার হিট ছবিগুলো।

বলিউড সেনসেশন কঙ্গনা রনৌত নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার নিজের বিয়ের ডেডলাইন জানিয়ে দিয়েছেন। সম্প্রতি একটি ফ্যাশন শোতে অংশ নিতে গিয়ে কঙ্গনা তার বিয়ের পরিকল্পনার কথা জানান।

বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে কঙ্গনা বলেন, ‘এখন কী মাস চলছে? ফেব্রুয়ারি। পরের বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আমার ডেডলাইন।’

তবে কাকে তিনি বিয়ে করছেন সেই সম্পর্কে কিছুই বলেননি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

বিয়ের সিদ্ধান্ত নিলেও কঙ্গনা তার ক্যারিয়ারের ব্যাপারে খুবই মনোযোগী। নিজের ক্যারিয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘ ক্যারিয়ার আমার কাছে অনেক কিছু। বিয়ের সিদ্ধান্ত নিয়েছি বলেই আমি আমার সুযোগগুলো হাতছাড়া করতে চাই না। আমি যেটা করতে উদ্যোগ নিই সেটাই করি। সেটা কারও পছন্দ হোক বা না হোক।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর