,

নিরবের বিপরীতে এবার চিত্রনায়িকা জলি

news-image

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক নিরবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা জলি। এ দুই চিত্রতারকার নতুন ছবির নাম ‘অফিসার রিটার্নস’।

গতকাল রবিবার সন্ধ্যায় নিরব-জলি দুজনেই ‘অফিসার রিটার্নস’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস, যিনি এর আগে ওমর সানি ও রেসিকে নিয়ে ‘শূন্য’ ছবিটি নির্মাণ করেছিলেন।

বন্ধন বিশ্বাস বলেন, প্রথমে নাম পছন্দ করেছিলাম ‘অফিসার’। কিন্তু পরিচালক সমিতিতে নাম এন্ট্রি করতে দেখা যায় ২০১৩ সালে ‘অফিসার’ নামে আগেই অন্য একটি ছবির নাম এন্ট্রি করা হয়েছে। যদিও ওই ছবি তিনদিন শুটিং করার পর আর কাজ হয়নি।

আগামী ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ‘অফিসার রিটার্নস’ ছবির মহরত অনুষ্ঠিত হবে এফডিসির ঝর্ণা শুটিং স্পটে। মার্চ মাসের মাঝামাঝি সময়ে শুটিং শুরু হবে।

এ প্রসঙ্গে নিরব বলেন, এই ছবিতে আমাকে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। ছবি গল্পটি আমাকে মুগ্ধ করেছে। চরিত্রের জন্য নিজের লুকে কিছু পরিবর্তন আনতে হবে। যে প্ল্যানিং নিয়ে এই ছবিটি করতে যাচ্ছি, সবকিছু ঠিকভাবে শেষ করতে পারলে একটি সাকসেসফুল প্রজেক্ট হবে ‘অফিসার রিটার্নস’।

জলি বলেন, ‘অফিসার রিটার্নস’ ছবিতে আমি একজন বার ডান্সার। আমাকে ঘিরে দুটো জমজমাট গান থাকবে। চরিত্রের গভীরতা অনেক বেশি। একেবারে নতুন চরিত্র নিয়ে দর্শকদের সামনে আসবো। নিরব ভাইয়ের সঙ্গে প্রথমবার জুটি বাঁধতে যাচ্ছি। সবমিলিয়ে বলবো, ভালো একটি কাজ হতে যাচ্ছে।

শোনা যাচ্ছে, অফিসার রিটার্নসে অভিনয় করবেন কলকাতার একজন জনপ্রিয় অভিনেতা। এই ছবির গল্প লিখেছেন নির্মাতা বন্ধন বিশ্বাস নিজেই, প্রযোজনা করছেন আব্দুল বাছেদ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর