,

রাইমা সেনের বিপরীতে ফজলুর রহমান বাবু

news-image

বিনোদন প্রতিবেদক : ‘সিতারা’ চলচ্চিত্রে ভারতের চিত্রনায়িকা রাইমা সেনের বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশের গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু।

কথাসাহিত্যিক আবুল বাশারের ‘ভোরের প্রসূতি’ উপন্যাস অবলম্বনে আশীষ রায়ের পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র ‘সিতারা’। বাংলাদেশের সীমান্তে চোরাচালানের গল্প নিয়ে এগিয়েছে এর কাহিনি।

নানা কারণেই বাংলাদেশের গণমাধ্যমে এসেছে চলচ্চিত্রটির খবর। চলচ্চিত্রটিতে প্রথম দিকে মোশাররফ করিম অভিনয়ের কথা থাকলেও সেটি আর হচ্ছে না।

এতে যুক্ত হয়েছেন বাংলাদেশের আরেক জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এবার চলচ্চিত্রটিতে নাম লেখালেন ফজলুর রহমান বাবু।

নির্মাতার অনুরোধে চলচ্চিত্রটির একটি গানে কণ্ঠ দিয়েছিলেন বাবু। কলকাতার চলচ্চিত্রে এটাই তার প্রথম প্লে-ব্যাক। সে সূত্রেই নির্মাতার নতুন অনুরোধ এলো।

চরিত্রটির গুরুত্ব অনুধাবন করে বাবুও রাজী হলেন ‘সিতারা’ চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করা রাইমার স্বামী চরিত্রে অভিনয়ে।

গ্লিটজকে বাবু বললেন, “গান গাইবার পর নতুন অনুরোধ জানালেন নির্মাতা। ক্যারেক্টারটার ব্যাপ্তি খুব বেশি দীর্ঘ না হলেও খুব গুরুত্বপূর্ণ। তাই রাজী হয়ে গেলাম।”

কলকাতা ও বাংলাদেশের নানা মাধ্যমে দুই অঞ্চলের শিল্পীদের অংশগ্রহণকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি।

বললেন, “দেখুন, ওরা তো আমাদের দেশের চ্যানেল দেখতে পেতো না, ফলে এখানকার অভিনয়শিল্পীদের সম্পর্কে খুব একটা জানতোও না।

এখন ইন্টারনেটের ব্যবহার ও প্রচলন বেড়েছে। নানা মাধ্যমে ওরা আমাদের কাজ দেখতে পাচ্ছে, কাস্টিংয়ে আগ্রহী হচ্ছে এটা ইতিবাচক।”

বাবু জানান, আগামীকাল সোমবার থেকে চলচ্চিত্রটির শ্যুটিং শুরু হতে যাচ্ছে ভারতের কোচবিহারে। শ্যুটিংয়ে অংশ নিতে ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন জাহিদ হাসান। বাবু যাবেন ১০ ফেব্রুয়ারি। টানা একমাস শ্যুটিং চলবে তিস্তা পারের দুর্গম অঞ্চলে।

চলচ্চিত্রটিতে বাংলাদেশেল শাহেদ আলী সুজনকেও দেখা যাবে বিশেষ একটি চরিত্রে। সুর ও সংগীত পরিচালনা করছেন ইমন সাহা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর