,

প্রশ্নপত্র বিক্রি হচ্ছে পণ্যের মতো

news-image

নিউজ ডেস্ক : বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্রি হচ্ছে পণ্যের মতো। মূল হোতারা সবসময় ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়।

এদিকে প্রশ্নফাঁসকারীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণার সিদ্ধান্ত স্থায়ী সমাধান নয় জানিয়ে শিক্ষাবিদরা বলছেন, ফাঁস রোধে প্রশ্নপত্র প্রণয়ন পদ্ধতির আধুনিকায়ন জরুরি। এছাড়া বার বার প্রশ্ন ফাঁসের ঘটনা শিক্ষার্থীদের মানসিক চাপ বাড়াচ্ছে বলেও মত তাদের।

একটিমাত্র পণ্য দিয়েই চলে কেনাবেচা। পণ্যটি হলো এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র। ফেইসবুক, হোয়াটস অ্যাপসহ ইন্টারনেটের বিভিন্ন মাধ্যম ব্যবহার করে দিনের পর দিন এভাবে প্রশ্ন বিক্রির হাট চললেও নির্বিকার প্রশাসন।

এবারের এসএসসি পরীক্ষা শুরুর পর থেকেই ফাঁসকৃত প্রশ্নের সঙ্গে একাধিক পরীক্ষার প্রশ্ন হুবুহু মিলে যাওয়ার পর সমালোচনার ঝড় ওঠে সচেতন মহলে। আর শিক্ষাবিদরা বলছেন, পরীক্ষা শুরুর কয়েকঘণ্টা আগে নয় বরং আরো আগেই ফাঁস হচ্ছে প্রশ্ন। আর তা রোধে প্রয়োজন পরীক্ষার প্রশ্ন প্রণয়ন পদ্ধতির সংস্কার ও আধুনিকায়ন।

অনলাইন মাধ্যম ব্যবহারকারী প্রশ্নফাঁস চক্র আটকের দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর ওপর চাপালেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়।

এদিকে একের পর এক প্রশ্ন ফাঁসের ঘটনার প্রভাব পড়েছে কোমলমতি পরীক্ষার্থীদের ওপর।

অভিভাবকরা জানান, পুনরায় পরীক্ষার নেওয়ার সিদ্ধান্ত ক্ষতিকর প্রভাব পড়বে শিক্ষার্থীদের ওপর।

প্রশ্ন ফাঁসকারীদের কঠোর শাস্তি নিশ্চিতেরও দাবি অভিভাবকদের। বিষয়টি নিয়ে কয়েকদিন নির্বিকার থাকার পর রোববার পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিতে কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। সূত্র : সময় টিভি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর