রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুসলিম পোশাকে গেইল, ইসলামে স্বাগত জানালেন ভক্তরা

news-image

স্পোর্টস ডেস্ক : ব্যাটিং দৈত্য ক্রিস গেইল সামাজিক মাধ্যমে টুপি ও জোব্বা পরে ছবি পোস্ট করেছেন, যা দেখে ভক্তরা তাকে ইসলাম ধর্ম গ্রহণের আহ্বান জানিয়েছেন। কেউ কেউ আবার এ কথা বলেন, ওয়েলকাম টু দ্য রিলিজিয়ন অব পিস বা শান্তির ধর্ম ইসলামে স্বাগতম।

জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি গেইল নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার মুসলমানদের মতো মাথায় টুপি ও গায়ে জোব্বা পরা একটি ছবি পোস্ট করেছেন। আর এই ছবিতে তাকে দেখা যায় ‘লাভ সাইন’ দিয়ে দাঁড়িয়ে আছেন। এই পোস্টে গেইল লিখেছেন- ‘পবিত্র ভালোবাসা’।

মাঠ ও মাঠের বাইরে বেশ আমুদে গেইল। মজা আর স্ফূর্তিই তার জীবনের রিংটোন। টিভি অ্যাঙ্করকে ডেটিংয়ে যাওয়ার প্রস্তাব দেয়া হোক বা কার্নিভ্যালে বান্ধবীর সঙ্গে আবেদনপূর্ণ নাচের মতো অক্রিকেটীয় আচরণের কারণে হোক- বারবার শিরোনামে উঠে আসেন গেইল।

কিন্তু সামাজিকমাধ্যমে গেইল মুসলিম পোশাক পরা ছবি পোস্ট করার পর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রশ্ন উঠে গেছে, তা হলে কি গেইল ধর্ম পরিবর্তন করতে চলেছেন?

ইনস্টাগ্রামে আবিদ রশিদ নামে একজন প্রশ্ন করেছেন- ‘আপনি কী মুসলিম?’ ওয়াসিম আলি আবার ‘দোয়া’ করেছেন ‘মাশআল্লাহ’ বলে। সারাঙ্গ নামের একজন আবার কমেন্ট বক্সে লিখেছেন- ‘আমার মনে হয় না উনি মুসলিম, তবে মাশআল্লাহ।’

কয়েক দিন আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের রংপুর রাইডার্সের জার্সিতে বাংলাদেশে ঝড় তুলেছিলেন গেইল। ফাইনালে ম্যাচ জেতানো ইনিংসও খেলেছিলেন ক্যারিবিয়ান সুপারস্টার। টুর্নামেন্টের সেরাও হয়েছিলেন।

তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে নামার আগেই গেইল নিজের ধর্ম নিয়ে জল্পনা জিইয়ে রাখলেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ