,

‘ঘরে ছেলে ঢুকিয়ে দেব, রেপ করে চলে যাবে’, ক্ষমা চাইলেন তাপস

news-image

বিনোদন ডেস্ক : ‘ঘরে ছেলে ঢুকিয়ে দেব, রেপ করে চলে যাবে’- এমন বিতর্কিত মন্তব্যের জন্য অবশেষে ক্ষমা চেয়েছেন টালিউডের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা তাপস পাল।

হাইকোর্ট থেকে ১৩ মাস পর জামিন পেয়ে ওই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে তিনি বলেন ‘আমি দেশবাসীর কাছে ওই উক্তির জন্য ক্ষমা চাইছি।’

অভিনেতা তাপস পাল পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য। তিনি নদিয়ার নাকাশিপাড়ার এক জনসভায় বিতর্কিত মন্তব্য করেছিলেন।

২০১৬ সালের ৩০ ডিসেম্বর রোজভ্যালি অর্থলগ্নি সংস্থার মামলায় তিনি গ্রেফতার হন। গত বছরের মার্চ থেকে তিনি ভূবনেশ্বর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ মামলায় জামিনের পর শনিবার রাতে রাজনৈতিক জীবনে ফেরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তাপস চুপ থাকলেও তিনি অভিনয়ে ফিরতে চান বলে জানিয়েছেন।

এর আগে এ ব্যাপারে তাপসের সিনেমা ও রাজনীতির জগতের সহকর্মী শতাব্দী রায় মন্তব্য করেছিলেন, ‘একটা ভুল সারা জীবন কেন বয়ে বেড়াতে হবে? কোনো কারণে বলে ফেলেছিলেন। অনুশোচনা হচ্ছে- এটিই তো বড় কথা। তার ওপরে ক্ষমাও চেয়ে নিয়েছেন।’

তাপসের জামিন নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কোনো মন্তব্য করেনি। এ ব্যাপারে তাপসের বক্তব্য- ‘আমি জানি মমতা বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন।’ -খবর এবিপি আনন্দ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর