,

সাখাওয়াতসহ ৫ বিএনপি নেতা আটক

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : সিলেট যাওয়ার পথে নারায়ণগঞ্জে সড়কে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর সময় সাখাওয়াতসহ বিএনপির পাঁচ নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার সকাল সোয়া ১০টার দিকে সড়কে দাঁড়ানোর সময় বিএনপির পাঁচ নেতাকে আটক করা হয়।

আটকদের মধ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহসভাপতি সাখাওয়াত হোসেন খান ও সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নাম জানা গেছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ময়নুল হক জানান, খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নেতাকর্মীদের নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জড়ো হওয়ার সময় বিএনপি নেতা সাখাওয়াতসহ চারজনকে আটক করা হয়।

এ ছাড়া নজরুল ও নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কে জড়ো হওয়ার চেষ্টা করেন। এতে পুলিশের সঙ্গে তাদের হাতাহাতি হয়। পরে পুলিশ নজরুলকে আটক করে।

দুর্নীতি মামলার রায় ঘোষণার আগেই সোমবার সকাল সোয়া ৯টায় গুলশানের বাসা থেকে নিজের গাড়িতে চালকের পাশের আসনে বসে সিলেটের পথে রওনা হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

তাই খালেদা জিয়ার গাড়িবহর যেসব সড়ক দিয়ে সিলেট যাওয়ার কথা রয়েছে তার সবই আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে বলে জানান পুলিশ সুপার ময়নুল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর