,

নরসিংদীতে খালেদা জিয়ার গাড়িবহরে বাধা, ‘নৌকা’ স্লোগান

news-image

নিউজ ডেস্ক : নরসিংদীতে বাধার মুখে পড়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর। সেখানে ‘নৌকা’ স্লোগান দিয়ে জুতা প্রদর্শন করেছে একদল ব্যক্তি।

সোমবার বেলা ১১ টা ২০ মিনিটে নরসিংদীর বেলানগর বাজারের নরসিংদী জেলা কারাগারের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, হঠাৎ কিছু লোক নরসিংদী জেলা কারাগারের সামনে থেকে নৌকার স্লোগান দিয়ে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে জুতা প্রদর্শন করে। এ সময় তারা বিক্ষোভ মিছিল করে গাড়িবহরে বাধা দেয়। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দিলে গাড়িবহর সামনে আগায়।

বেলা ১২টার দিকে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর নরসিংদীর সবুজপাহাড় ডিগ্রি কলেজ অতিক্রম করছিল বলে জানিয়েছে বহরে থাকা যুগান্তরের স্টাফ রিপোর্টার তারিকুল ইসলাম।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হজরত শাহ্জালাল (রহ.) ও হজরত শাহ্পরানের (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশে সিলেটে যাচ্ছেন।

সোমবার সকাল সোয়া ৯টার দিকে গুলশানের নিজ বাসভবন ফিরোজা থেকে সড়কপথে রওনা হয়েছেন খালেদা জিয়া।

এ সফরে তার সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ শতাধিক নেতা।

দুপুরের মধ্যেই খালেদা জিয়ার গাড়িবহর সিলেটে পৌঁছানোর কথা রয়েছে। সিলেট সার্কিট হাউসে কিছু সময় বিশ্রামের পর বিকাল ৩টার দিকে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করবেন। সন্ধ্যা ৬টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় দেবে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত। এ রায়ের আগে বাংলাদেশের দুই আদি মুসলিম দরবেশের মাজার জিয়ারতে গেলেন তিনি। যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর