,

কুকুরের নামে বেকার ভাতা, অবাক মালিক!

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগানে রাইডার নামের একটি কুকুরের নামে ইস্যু করা হয়েছে সপ্তাহে ৩৬০ ডলারের বেকার ভাতা! তবে এ বেকার ভাতার জন্য অবশ্য কুকুরের মালিক আবেদন করেননি।

কুকুরটির মালিক মিশেল হ্যাডক একজন আইনজীবী। নিজের কুকুরের নামে একটি ইনস্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে বেকার ভাতার চিঠি তার হাতে পৌঁছালে বেশ অবাক হন তিনি।

বেকার ভাতার বিস্তারিত কাগজপত্র দেখে রাইডারের মালিক হ্যাডক আরো অবাক হন। সেখানে লেখা রয়েছে, রাইডার নাকি একটি রেস্তোয়ায় কাজ করত। এখন বেকার হয়ে পড়েছে! যদিও রাইডার কখনো কোনো রেস্তোরাঁয় কাজ করেছিল বলে তার মনে পড়ে না।

একটি ফেসবুক পোস্টে হ্যাডক বলেন, আমার কুকুর রাইডার সপ্তাহে ৩৬০ ডলার বেকার ভাতা পেতে চলেছে। জানি না এতো টাকা দিয়ে সে কী করবে!

এরপর সেই বেকার ভাতার বিষয়টি মিশিগান কর্তৃপক্ষের নজরে আনেন হ্যাডক। কর্তৃপক্ষের তদন্তে বেরিয়ে আসে আসল কাহিনী।

একটি প্রতারক চক্র কুকুরের নামে বেকার ভাতা তুলে নেওয়ার ফন্দি করেছিল, যা উঠে এসেছে তদন্তে। ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান অধিদপ্তরের ডাটাবেজ থেকে প্রায় এক কোটি ৭৬ লাখ মার্কিন নাগরিকের তথ্য চুরি হয়।

চুরি যাওয়া সে তথ্য ব্যবহার করে চোরেরা বিভিন্ন উপায়ে সরকারি-বেসরকারি সুযোগ-সুবিধা হাতিয়ে নেওয়ার চেষ্টা শুরু করে। রাইডারের নামে ইস্যু করা বেকার ভাতাটি এমনই এক প্রতারণার অংশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর