,

পুত্রসন্তানের বাবা হলেন মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহীম পুত্রসন্তানের বাবা হয়েছেন। আজ সোমবার মুশফিকুর রহীমের বাবা মাহবুব হামিদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করে একটি স্ট্যাটাস দেন।

মুশফিকের বাবা তার স্ট্যাটাসে লেখেন, ‘আলহামদুলিল্লাহ!!! অবশেষে বহু কাঙ্ক্ষিত সেই দাদা ভাই, সকাল নয়টা আটাশ মিনিটে এই দুনিয়ায় চলে এলেন। শুকরিয়া গো খোদা তোমার প্রতি। দোয়ার জন্য সকলের কাছে দরখাস্ত। মা ও ছেলে দুইজনেই সুস্থ আছে। আল্লাহ যেন দাদা ভাইকে ভাল মানুষ করেন। আমিন’

এর আগে বিসিবি’র একটি বিশ্বস্ত সূত্র জানায়, স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ছুটি চেয়ে আবেদন করেছিলেন মুশফিক। কিন্তু একই সময় ইনজুরিতে পড়েন সাকিব আল হাসান। গুরুত্বপূর্ণ এক খেলোয়াড়কে হারানোই মুশফিকের ছুটি মঞ্জুর করা হয়নি।

তবে সৌভাগ্যক্রমে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়টা দুই টেস্টের মাঝামাঝি হওয়ায় স্ত্রীর পাশে থাকার সুযোগ পেয়ে গেছেন মুশফিক। গতকাল রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট শেষ করার পরই ঢাকার উদ্দেশ্যে বিমান ধরছেন মুশফিক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর