,

ইরাকের মোস্ট ওয়ান্টেড তালিকায় সাদ্দামকন্যা থাকলেও বাগদাদি নেই

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরাক সরকার সম্প্রতি ৬০ ব্যক্তির মোস্ট ওয়ান্টেড তালিকা প্রকাশ করেছে। এতে স্থান পেয়েছে দেশটির সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মেয়ে রাঘাদও। আইএস নেতা আবু বাকর আল-বাগদাদির নাম এ তালিকায় নেই।

সাদ্দামকন্যা রাঘাদ বর্তমানে জর্ডানে বসবাস করছেন।

এবারই প্রথম এমন তালিকা প্রকাশ করা হলো। ইরাক সরকার বলছে, সাম্প্রতিক প্রকাশিত তালিকার এসব ব্যক্তির জঙ্গি সংগঠন আইএসআইএস, আল কায়েদা ও বাথ পার্টির সঙ্গে সম্পর্ক রয়েছে।

আইএস নেতা বাগদাদির মৃত্যুর গুজব বহুদিন ধরেই চলছে। ইরাকি কর্তৃপক্ষ হয়ত তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েই এ তালিকায় তার নাম রাখেনি বলে মনে করছেন অনেকে। তবে ইরাক সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি।

এ তালিকায় রয়েছে ইসলামিক স্টেট (আইএসের) ২৮ জঙ্গি, আল কায়েদার ১২ ও বাথ পার্টির ২০ সন্দেহভাজন। এদের মধ্যে লেবাননের নাগরিক মান বাসুর ছাড়া বাকি সবাই ইরাকি নাগরিক। সূত্র : আল জাজিরা

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর