,

অভিষেকের জন্মদিনে অমিতাভের আবেগঘন ট্যুইট

news-image

বিনোদন ডেস্ক : আজ ৫ ফেব্রুয়ারি। ৪২-এ পা দিলেন বলিউড সুপারস্টার অভিষেক বচ্চন। বিগ বি অমিতাভ বচ্চন এ উপলক্ষে নিজের ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। যদিও অভিষেক এখন সপরিবারে অস্ট্রেলিয়াতে অবস্থান করছেন। দুজনার দুটি ভিন্ন টাইম জোনে অবস্থান। তবুও ভারতীয় স্থানীয় সময় সাড়ে ১২টার (১২২৬ এএম) সময় ছেলেকে শুভেচ্ছা জানান তিনি।

শুভেচ্ছা জানাবার জন্য নিজের ট্যুইটার হ্যান্ডেলকে বেছে নেন এই মহাতারকা। ভালোবাসপূর্ণ ও আবেগঘন একটি ট্যুইটে তিনি লেখেন, শুভ জন্মদিন, অভিষেক। যে এখন অন্য একটি সময় অঞ্চলে (টাইম জোন) আছে। (এরপর হিন্দিতে) একটা সময় ছিল যখন ছেলে বাবার হাত ধরে চলত, এখন সময় বদলেছে, এখন বাবা ছেলের হাত ধর চলে। পোস্টের সাথে অভিষেকের নানা বয়সের বেশ কিছু ছবি কোলাজ করে দেন বিগ বি।

এ ছাড়া নিজের ব্লগেও সন্তানকে নিয়ে একটি লেখা পোস্ট করেন বিগ বি।

উল্লেখ্য, অমিতাভ ও জয়া বচ্চন দম্পতির দ্বিতীয় সন্তান অভিষেক বচ্চন। সূত্র : এনডিটিভি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর