রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে পিএলও

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন পিএলও ইসরাইলের সঙ্গে সবধরনের সম্পর্ক ছিন্ন করার প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে। একইসঙ্গে সঙ্গে ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) দ্বারস্থ হবে পিএলও।

গত শনিবার সন্ধ্যায় পিএলওর নির্বাহী কমিটির দীর্ঘ বৈঠক শেষে পিএলও জানায়, ‘অধিকৃত ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে রাজনৈতিক, নিরাপত্তা, অর্থনীতি এবং প্রশাসনিক সকল ক্ষেত্রে সম্পর্ক ছিন্ন করার পরিকল্পনা গ্রহণ করতে তারা ফিলিস্তিনি কর্তৃপক্ষকে বলছে।

এর আগে ১৫ জানুয়ারি পশ্চিম তীরের রামাল্লায় পিএলও সেন্ট্রাল কাউন্সিলের বৈঠকে অসলো চুক্তি থেকে বেরিয়ে যাওয়া এবং ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি প্রত্যাহার করার হুমকি দেওয়া হয়।

ফিলিস্তিনের স্থানীয় সংবাদ সংস্থা ওয়াফার খবর বলা হয়েছে. পিএলওর নির্বাহী কমিটি আরেকটি উচ্চতর কমিটি গঠন করতে চাইছে। যার উদ্দেশ্য হবে ইসরায়েলকে পিএলও’র দেওয়া স্বীকৃতি বাতিল করা। ফিলিস্তিনের সবচেয়ে বৃহৎ স্বাধীনতাকামী সংগঠন পিএলও’র কৌশলে পরিবর্তন আনার জন্য সম্প্রতি চাপ সৃষ্টি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৬ ডিসেম্বর পবিত্র ভূমি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। সেই থেকে ফিলিস্তিনিদের বিক্ষোভ অব্যাহত আছে। ইসরাইলও ওই অঞ্চলের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ওপর আক্রমণ অব্যাহত রেখেছে। এই প্রেক্ষাপটেই পিএলও’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।

পিএলওর তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলের সঙ্গে শান্তিপূর্ণ মীমাংসার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ২০ ফেব্রুয়ারি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভাষণ দেবেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ