,

‘‌পেনিস ফিস’-এ তোলপাড় সোশ্যাল মিডিয়া! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : বাঙালির দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মাছ। মাংস বা ডিম বাদ দিলেও রান্নার তালিকায় মাছ থাকবে না এমনটা হয়ত অনেকেই মেনে নিতে পারবে না। কিন্তু ভাত খেতে বসে হঠাৎ যদি খাবারের পাতে পড়ে পুরুষাঙ্গের মতো দেখতে কোনও মাছ, তাহলে কেমন হবে ভেবে দেখেছেন কি!

অবাক হবেন না, আমাদের দেশে না হলেও বিদেশে চল রয়েছে এই খাওয়ার। যার পোশাকি নাম ‘‌পেনিস ফিস’। জাপান, দক্ষিণ কোরিয়া এমনকি চীনের উপকূলবর্তী এলাকায় দেখতে পাওয়া যায় এই মাছ। আর এশিয়ার এই দেশগুলির বিভিন্ন রেস্টুরেন্টে দুর্দান্ত নানান পদের সঙ্গে পরিবেশন করা হয় এই ‘‌পেনিস ফিস’।‌ আর এই ‘‌পেনিস ফিস’ তোলপাড় তুলেছে সোশ্যাল মিডিয়াতে।

নানা রকমের সুস্বাদু পদ রান্না করা যায় এই মাছ দিয়ে। রাশিয়ার একাধিক গবেষণাগারে এই মাছ নিয়ে ইতিমধ্যে চলেছে গবেষণা। এই মাছ দেখতে অনেকটা সসেজের মতো। অনেকেই আবার এর সঙ্গে মিল খুঁজে পান পুরুষাঙ্গের। আর তাই এই মাছের এ ধরনের নামকরণ।

নরম, অত্যন্ত পিচ্ছিল এই মাছের শরীরে কোনও দাঁত নেই। যে বিজ্ঞানীরা এই মাছটি আবিষ্কার করেছেন তাঁদের দাবি, দাঁত না থাকায় বিপদে পড়লে প্রাণের মায়া ত্যাগ করতে হয় এই ‘‌পেনিস ফিস’–কে।‌ তবে অনেকেই আবার এটিকে মাছের পর্যায়ে ফেলতে নারাজ। তাঁদের মতে, এটি আসলে এক প্রকার সামুদ্রিক কৃমি। যাই হোক না কেন, ওই দেশগুলিতে গেলে একবার খেয়ে দেখবেন, কেমন খেতে ‘‌পেনিস ফিস’।‌

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর