রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদল নেতাকে গ্রেফতার করতে গিয়ে ৩ এসআই আহত

news-image

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুর ডিগ্রি কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক মহিবুল হক টুটুলকে গ্রেফতার করতে গিয়ে আহত হয়েছেন তিন এসআই। রোববার রাতে তাকে গ্রেফতার করতে গিয়ে এসআই সাইদুল ইসলাম, এসআই সুমন মিয়া ও এসআই মাহমুদুল হাসান আহত হন।

জানা যায়, ছাত্রদল নেতা মহিবুল হক টুটুল রোববার রাত ৯টার দিকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সবেক এমপি শাহ্ শহীদ সারোয়ারের সঙ্গে দেখা করতে মোটরসাইকেল যোগে থানা রোডে পৌঁছলে পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করে।

এ সময় তিনি পালনোর চেষ্টা করলে এসআই সাইদুল ইসলাম, এসআই সুমন মিয়া ও এসআই মাহমুদুল হাসান তার পথ আগলে থামানোর চেষ্টা করে। কিন্তু টুটুল দ্রুত মোটরসাইকেল চালিয়ে আসা সময় ওই তিন পুলিশ কর্মকর্তা আহত হন।

পরে পুলিশ তাকে ধাওয়া করে সাবেক এমপি শাহ্ শহীদ সারোয়ারের গেটের কাছে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। আহত ৩ এসআইকে চিকিৎসার জন্য ফুলপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ