,

অভিনয়ের বিনিময়ে প্রসূনকে ‘অনৈতিক প্রস্তাব’ প্রযোজকের

news-image

বিনোদন প্রতিবেদক : ক’দিন আগেই অভিনেত্রী ফারিয়া শাহরিন এক সাক্ষাৎকারে বলেছিলেন এদেশের শোবিজের কাস্টিং কাউচের কথা। শোবিজ অঙ্গন থেকে ‘অনৈতিক প্রস্তাব’ পাওয়ার কথাও তিনি তুলে ধরেছিলেন। আর এর ফলে দেশের শোবিজ অঙ্গনে যেন আগুন ধরে যায়।

সেই আগুন নিভতে না নিভতেই আগুনে যেন ঘি ঢেলে দিলেন আরেক অভিনেত্রী প্রসূন আজাদ। সোশ্যাল মিডিয়ায় একজন প্রযোজকের ‘চাহিদা’র কথা তুলে ধরেছেন এই অভিনেত্রী। জানা গেছে, মাধ্যম দিয়ে অনৈতিক প্রস্তাব আসে প্রসূনের কাছে।

প্রসূন সোশ্যাল মিডিয়া ফেসবুকে লিখেছেন, ‘একজন কল দিয়ে বললো- আপা আমাদের কিছু এক ঘণ্টার নাটক আর টেলিফিল্ম বানানো হবে। কথাটা কিভাবে বলবো… মানে প্রডিউসার… আপা নির্ভয়ে বলবো? আমি বললাম প্রডিউসার কি? শুতে চায়? উনি বললেন- জ্বী আপা মানে পারিশ্রমিকতো দিবেন উনি, তা বাদে কত টাকা নিবেন জানতে চাইলো।’

প্রসূন জবাবে বলেছিলেন অনেক কঠিন কথা। সেটা তিনি স্পষ্ট করে লিখেছেন। প্রসূন বলেন, ‘বললাম প্রডিউসার এর মা কে কল করেন। প্রডিউসার এর মা কত নেয় জানতে চান।’

যদিও প্রসূন আজাদ উল্লেখ করেন নি কে ওই প্রযোজক কিংবা প্রস্তাবের মাধ্যমই বা কে! তবে ইতোমধ্যে লাক্স তারকার এই বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে শোবিজপাড়ায়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর