,

দ্বিতীয় টেস্টে ডাক পেলেন সাব্বির

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজে মিউজিক্যাল চেয়ারের খেলাও চলছে। দল থেকে কেউ বাদ পড়ছেন, আবার কেউ ঢুকে পড়ছেন। নির্বাচকদের এই খেলার দ্বিতীয় ধাপে যেমন আবারও দলে ডাক পেলেন সাব্বির রহমান। তাঁকে জায়গা দিতে বাদ পড়েছেন চট্টগ্রামে অভিষেক হওয়া সানজামুল ইসলাম।

সিরিজের আগেই ঘটা করে বাদ দেওয়া হয়েছিল সাব্বির রহমানকে। চট্টগ্রামের রান-উৎসবের পর নির্বাচকদের মনে হয়েছে দলে আরেকজন ব্যাটসম্যান নেওয়া জরুরি। অন্তত প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন সেটিই বললেন, ‘সাব্বিরকে নিয়েছি…আমরা একজন অতিরিক্ত ব্যাটসম্যান নিতে চেয়েছি। মিরপুরের উইকেট তো ধীরগতির, এ কারণে।’ মিরাজকে ধরলে একাদশের আটজন পর্যন্ত ব্যাটসম্যান বাংলাদেশ দলে। মিরপুরের উইকেট এতটাই ধীর গতির যে এখন নয়েও ব্যাটসম্যানের দরকার হচ্ছে দলের!

সানজামুলের সঙ্গে দল থেকে নাম কাটা পড়েছে রুবেল হোসেনেরও। চট্টগ্রামে দর্শক থাকা এই পেসার অবশ্য দুর্ভাগ্যের শিকার। তবে সানজামুলের বাদ পড়ার কারণটা বেশ মজার, ‘রুবেল ডান হাঁটুর চোটের কারণে নেই। আর দলে অনেক স্পিনার, কমাতে চেয়েছি। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার রাজ্জাক তো আছেই।’

চট্টগ্রাম টেস্টের আগেই না সানজামুলকে রাজ্জাকের চেয়ে ‘বেশি ভালো’ মনে হচ্ছিল নির্বাচকদের! চট্টগ্রামের ফ্ল্যাট উইকেট নির্বাচকদের ধারণা পাল্টাতে তাহলে বেশি সময় নেয়নি!

বাংলাদেশ স্কোয়াড : মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম, সাব্বির রহমান, আবদুর রাজ্জাক, নাঈম হাসান, তানভীর হায়দার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর