,

স্যানিটারি প্যাড হাতে বলিউড তারকারা

news-image

বিনোদন ডেস্ক : বলিউড কোন তারকার হাতে যদি স্যানিটারি প্যাড দেখেন তাহলে অবাক হওয়ার কিছু নেই। ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, চলছে ‘দ্য প্যাডম্যান চ্যালেঞ্জ’। আর এই চ্যালেঞ্জের অংশ হতেই সবাই স্যানিটারি প্যাড হাতে ছবি তুলে শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ছবি তোলার সে তালিকায় যুক্ত হয়েছেন নামিদামি বলিউড তারকা। চ্যালেঞ্জের অংশ নিতে সারা ভাস্কর, জ্যাকলিন ফার্নান্দেজ, অর্জুন কাপুর, শাবানা আজমি, আমির খান, আলিয়া ভাটের মতো তারকারা স্যানিটারি প্যাড হাতে টুইটারে ছবি প্রকাশ করেছেন। মাসিক সংক্রান্ত স্বাস্থ্যবিধি নিয়ে প্রচলিত কুসংস্কার ভেঙে দিতেই আয়োজন করা হয়েছে এই ব্যতিক্রমী চ্যালেঞ্জের।

বলিউড লাইফ ডটকমের খবর প্রকাশ এ তালিকায় সর্বশেষ সংযোজন দীপিকা পাডুকোন। তিনি অবশ্য বেছে নিয়েছেন ইনস্টাগ্রামকে। স্যানিটারি প্যাড হাতে দেওয়া এক ছবির পোস্টে দীপিকা লিখেন, ‘আমাকে ট্যাগ করার জন্য ধন্যবাদ অক্ষয় কুমার। হ্যাঁ আমার হাতে একটি স্যানিটারি প্যাড এবং এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। এটা প্রাকৃতিক।’

আর এই সবকিছুর শুরু হয়েছিল বাস্তবের ‘প্যাডম্যান’ অরুনাচলম মুরুগানানথামের ছোড়া চ্যালেঞ্জে। ‘প্যাডম্যান’ টিমকে এই চ্যালেঞ্জ সর্বপ্রথম ছুঁড়ে দেন তিনিই। আর সেই চ্যালেঞ্জের সাড়া দিয়ে সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করেন ছবিটির কেন্দ্রীয় তিন চরিত্র সোনম কাপুর, অক্ষয় কুমার ও রাধিকা আপ্তে। এ ছাড়া স্যানিটারি প্যাড হাতে ছবি দিয়েছেন ছবিটির প্রযোজক ও অক্ষয় পত্নী টুইংকেল খান্নাও।

ছবিটি পরিচালনা করেছেন আর বালকি। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘প্যাডম্যান’।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর