,

ঘনিষ্ঠ অবস্থায় আলিয়া-রণবীর

news-image

শুধু বন্ধু নয়, আলিয়া ভাটকে বোনের মতোই ভালবাসেন ক্যাটরিনা কাইফ। বিভিন্ন পার্টিতে প্রায়ই এই দুই অভিনেত্রীকে একসঙ্গে দেখা যায়। তবে ভালবাসার পাশাপাশি ক্যাটরিনা কাইফের প্রবল হিংসাও রয়েছে আলিয়ার প্রতি। একথা নিজেই স্বীকার করেছেন ক্যাটরিনা এক রিয়েলিটি শো’র মঞ্চে।

সম্প্রতি অভিনেত্রী নেহা ধুপিয়ার সঞ্চালনায় রিয়েলিটি শোতে বিশেষ অতিথি হিসাবে এসেছিলেন ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাট। একে-অপরকে অপছন্দ করার প্রশ্নে মজার ছলে ক্যাট বলে বসেন, করণ জোহরের সঙ্গে খুব ভাল বন্ধুত্ব আলিয়ার, যা তার একদমই পসন্দ নয়।

তবে আলিয়াকে শুধু এই কারণেই অপছন্দ করেন কি না ক্যাট তা সঠিক ভাবে বলা যাচ্ছে না। কারণ তার সাবেক প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে আজকাল বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে আলিয়াকে। দু’জনে একসঙ্গে কাজও করতে চলেছেন একটি ছবিতে।

ব্যাপারটা ভালভাবে যে নিচ্ছেন না ক্যাটরিনা, তা নিয়ে জোর গুঞ্জন বলিউডে। রণবীরের সঙ্গে ‘সুসম্পর্ক’-র জন্যই চিড় ধরছে দুই বান্ধবীর বন্ধুত্বে। এমন গুঞ্জন বেশ জোরালো ভাবেই শোনা যাচ্ছে বলিউড পাড়াতে। এখন একি আসলেই গুঞ্জন, নাকি আসলেই সত্য, সে উত্তর তো সময়ই দেবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর