রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মিশরে দীর্ঘদিন ধরে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল মিশরের সিনাই উপদ্বীপে গত কয়েক বছর ধরে ১০০ বারের বেশি বিমান হামলা চালিয়েছে। বিমান হামলার বিষয়ে ইইসরায়েলের প্রতি মিশর সরকারের সমর্থন রয়েছে বলে জানা গেছে। নিউইয়র্ক টাইমস এই জানিয়েছে তথ্য জানিয়েছে।

নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সাল থেকে ইসরায়েল নাম-পরিচয়বিহীন বিমান, ড্রোন এবং অপ্রচলিত অস্ত্র দিয়ে সিনাই উপদ্বীপে হামলা চালিয়ে আসছে। এ কাজে আমেরিকা ও ব্রিটেনের সাবেক এবং বর্তমান কর্মকর্তারা জড়িত। এসব কর্মকর্তা মধ্যপ্রাচ্য বিষয়ক নীতি নিয়ে কাজ করে থাকেন।

প্রতিবেদনে আরও বলা হয়, এ পর্যন্ত ইসরাইল ১০০ বারের বেশি বিমান হামলা চালিয়েছে। পত্রিকাটি দাবি করছে, তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে ইসরায়েল হামলা চালাচ্ছে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে- এসব গেরিলা কখনো মিশরের ভূমি ব্যবহার করে ইসরায়েল হামলা চালায়নি।

ইসরায়েল বিমান হামলার বিষয়ে মিশরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসি অনুমোদন দিয়েছেন এবং বিষয়টি গোপন রেখেছেন। মিশরের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার গুটি কয়েকজন কর্মকর্তা সিসির অনুমোদনের বিষয়টি জানেন বলে নিউইয়র্ক টাইমস জানিয়েছে।

মিশর হচ্ছে একমাত্র আরব দেশ যে সবার আগে ইহুদিবাদী ইসরায়েলের সাথে কথিত শান্তি চুক্তি করেছে।

এ জাতীয় আরও খবর

নাটকীয়তার অবসান, মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয়

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে কলেজছাত্রসহ ২ বাংলাদেশি নিহত

হতাশায় দিন শেষ করল বাংলাদেশ

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

ডিএনসিসি হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের ভিড়, অভিভাবকদের মধ্যে উদ্বেগ

যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি দেশে ফিরেছে, দাফনের প্রস্তুতি চলছে

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পাচ্ছেন রাজা সুব্রামানি

বিশ্বকাপে নেইমারকে দেখতে মুখিয়ে মেসি

স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের পথে রাষ্ট্রপতি

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

বিশেষ চাহিদাসম্পন্ন তরুণের উদ্ভাবিত স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী