,

ইতিহাস গড়ে ফিরে গেলেন মুমিনুল

news-image

স্পোর্টস ডেস্ক : দুই ইনিংসেই সেঞ্চুরি করা মুমিনুল হককে ফিরিয়ে বাংলাদেশের প্রতিরোধ ভেঙেছেন অফ স্পিনার ধনঞ্জয়া ডি সিলভা।

সাদামাটা ডেলিভারিতে ভাঙল ১৮০ রানের চতুর্থ উইকেট জুটি। অফ স্টাম্পের বাইরে পড়ে বেরিয়ে যাওয়া বল পা বাড়িয়ে খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দেন মুমিনুল। ডান দিকে ঝাঁপিয়ে ক্যাচ মুঠোয় নেন দিমুথ করুনারত্নে। ১৭৪ বলে ৫টি চার ও দুটি ছক্কায় ১০৫ রান করে ফিরে যান মুমিনুল।

৭৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২৬৩/৪। ক্রিজে লিটন দাসের সঙ্গী মাহমুদউল্লাহ। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা এগিয়ে ৬৩ রানে।

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন মুমিনুল হক। তার দারুণ ব্যাটিংয়ে চট্টগ্রাম টেস্টে দৃঢ় ভিতের ওপর দাঁড়িয়ে বাংলাদেশ।

লাকশান সান্দাকানের বলে সিঙ্গেল নিয়ে দ্বিতীয় ইনিংসে তিন অঙ্কে যান মুমিনুল। ১৫৪ বলে সেঞ্চুরি পেতে হাঁকান ৫টি চার ও দুটি ছক্কা।

১৩ টেস্টের সেঞ্চুরি খরা কাটান প্রথম ইনিংসে। খেলেন ১৭৬ রানের দারুণ ইনিংস। পরের সেঞ্চুরির জন্য মোটেও অপেক্ষা করতে হল না। পেয়ে গেলেন দ্বিতীয় ইনিংসেই।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফিফটি পেলে সেটাকে সেঞ্চুরিতে পরিণত করার অভ্যাস ধরে রেখেছেন মুমিনুল। চট্টগ্রামের এই মাঠে তার কোনো ফিফটি নেই, সেঞ্চুরি আছে পাঁচটি!

টেস্টে মুমিনুলের চেয়ে বাংলাদেশের হয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল তামিম ইকবালের। ৮ সেঞ্চুরি বাঁহাতি এই ওপেনারের।

মুমিনুল ২৬ টেস্টে পেয়ে গেলেন ষষ্ঠ সেঞ্চুরি। ৬১ টেস্টে তার সমান সেঞ্চুরি মোহাম্মদ আশরাফুলের। প্রথম সেঞ্চুরিতে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে স্পর্শ করেছিলেন মুমিনুল। পরেরটিতে ছাড়িয়ে গেলেন তাদের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর