রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১১ সৈন্য নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তরাঞ্চলে সেনাবাহিনীর একটি ঘাঁটির কাছে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ সৈন্য নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় সোয়াত উপত্যকার এ ঘটনায় আরো ১৩ সৈন্য আহত হয়েছেন বলে পাকিস্তানি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নিহত সৈন্যদের মধ্যে এক কর্মকর্তাও রয়েছেন বলে জানিয়েছে ডন নিউজ। তেহরিক ই তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে।

পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, সেনা ঘাঁটিটির ‘স্পোর্টস এরিয়ায় আত্মঘাতী হামলাটি’ চালানো হয়েছে।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, “ওই সন্ধ্যায় সামরিক ঘাঁটির বাইরে ভলিবল খেলছিল সৈন্যরা, এ সময় এক আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়।”

খেলাটি বেসামরিক লোকজনও দেখছিল এবং সেখানে অনেক লোক থাকায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।

আহতদের নিকটবর্তী সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিটিপি বা পাকিস্তান তালেবানের মুখপাত্র মোহাম্মদ খুরাসানি বলেছেন, “খোদার ইচ্ছায় তেহরিক ই তালেবান প্রতিশোধমূলক হামলা চালানো শুরু করেছে। অপেক্ষা করো, আরো হামলা আসছে।”

পাকিস্তানের সামরিক বাহিনী জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করার আগে সোয়াত উপত্যকাটি টিটিপির আংশিক নিয়ন্ত্রণে ছিল। ২০০৯ সালে তাদের এলাকা ছাড়া করে পাকিস্তান সেনাবাহিনী। তারপর থেকে ওই এলাকাটিতে হামলার ঘটনা অনেক কমে এসেছিল।

সরকারি কর্মকর্তারা জানিয়েছে, সামরিক অভিযানে এলাকাটি থেকে দুই হাজারেরও বেশি টিটিপি যোদ্ধাকে হটিয়ে দেওয়া হয়েছিল।

বর্তমানে ওই এলাকাটির ঘাঁটিতে চার হাজারেরও বেশি পাকিস্তানি সৈন্য অবস্থান করছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ