,

ব্যাপক দরপতনের ধারা পুঁজিবাজারে

news-image

নিউজ ডেস্ক : সপ্তাহের প্রথম দিন ব্যাপক দরপতনের ধারায় লেনদেন চলছে দেশের পুঁজিবাজারে। রোববার লেনদেনের প্রথম দুই ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসএক্স আগের দিনের চেয়ে ৮০ পয়েন্ট বা সোয়া শতাংশের বেশি কমেছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রায় সমপরিমাণ সূচকের পতন হয়েছে; সঙ্গে দুই বাজারেই লেনদেনে থাকা বেশিরভাগ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম কমেছে।

বেলা সাড়ে ১২টা নাগাদ ডিএসইতে ১৬৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এসময়ে হাতবদল হওয়া ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭৪টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯৪১ পয়েন্টে; ডিএসইএস বা শরিয়াহ সূচক ১০ পয়েন্ট কমে প্রায় একহাজার ৩৮৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক প্রায় ২২ পয়েন্ট কমে ২ হাজার ২৪৩ পয়েন্টে অবস্থান করছিল।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এসময়ে ৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮ টির, কমেছে ১৪৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ২১৫ পয়েন্ট কমে ১৮ হাজার ৪০৯ পয়েন্টে অবস্থান করছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর