,

ন্যায়বিচার নিশ্চিত করতে সবই করা হবে : প্রধান বিচারপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও প্রতিটি বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার নিশ্চিতে যাকিছু করা সম্ভব তা সবই করা হবে। সততাই হচ্ছে একজন বিচারকের মূল শক্তি আর জবাবদিহিতার জায়গা হচ্ছে তার বিবেকে। তাই শপথ অনুযায়ী বিচারকার্য পরিচালনা করলে বিচারকদের জন্য পৃথক আচরণ বিধির প্রয়োজন নিই।

আজ রবিবার অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে দেশের ২২তম প্রধান বিচারপতি এসব কথা বলেন।

তিনি বলেন, সুপ্রিম কোর্ট যেন সংবিধানের কাঠামোর মধ্যে থেকে সংবিধান অনুযায়ী তার নিজ দায়িত্ব পালন করেন, সেটিও আমি নিশ্চিত করতে চেষ্টা করব। আমাদের এমনভাবে আদালতের ভাবমূর্তি গড়ে তুলতে হবে যেন আদালত প্রাঙ্গণে প্রবেশ করার সঙ্গে সঙ্গে শক্তিমান-দুর্বল, ধনী-গরিব, সকলের মধ্যে এই বিশ্বাস জন্মে যে তারা সকলেই সমান। এবং আদালতের কাছ থেকে শুধু আইন অনুযায়ী তারা ন্যায়বিচার পাবেন। এতে আদালতের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস দৃঢ় হবে।

প্রধান বিচারপতি আরো বলেন, রাষ্ট্রের তিনটি অঙ্গ। এই ‍তিন অঙ্গের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটা দেশের উন্নয়ন সাধিত হয়। আর সমন্বয়ের অভাবে ব্যাহত হয় উন্নয়ন। এই তিনটি অঙ্গের মধ্যে সমন্বয় রক্ষার জন্য আমি সবসময় চেষ্টা করব।

একইসঙ্গে প্রধান বিচারপতি সুপ্রিমকোর্টের সকল বিচারপতিদের সংবিধান, আইন ও শফথ অনুযায়ী বিচার কাজ পরিচালনার আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর