,

মুমিনুলের ব্যাক টু ব্যাক সেঞ্চুরি

news-image

স্পোর্টস ডেস্ক : যে চন্দিকা হাথুরুসিংহে তাকে টেস্ট দল থেকে বাদ দিয়েছিলেন, সেই হাথুরুর বর্তমান দলের বিপক্ষে এক টেস্টের দুই ইনিংসে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকালেন বাংলাদেশের ‘লিটল মাস্টার’ খ্যাত মুমিনুল হক। প্রথম ইনিংসে তিনি ১৭৬ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়েছিলেন। আজ ম্যাচের পঞ্চম দিনে দল যখন ইনিংস হারের শংকার মুখে ছিল, তখন উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাসকে নিয়ে অনন্য এক জুটি উপহার দিলেন মুমিনুল।

এই দুজনের ব্যাটিংয়ে ইনিংস হারের শংকা কাটিয়ে এখন ম্যাচ বাঁচানোর পথে বাংলাদেশ। প্রচণ্ড চাপের মধ্যে দাঁড়িয়ে ১৫৪ বলে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিলেন মুমিনুল হক। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর ড্রেসিংরুমের দিকে তাকিয়ে বুনো উদযাপন করেছিলেন লিটল মাস্টার। আজ নিজস্ব স্টাইলেই উদযাপনে মাতলেন ‘টেস্ট স্পেশালিস্ট’। নেচে উঠল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারি।

৩ উইকেটে ৮১ রান নিয়ে আজ পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। শুরু থেকেই সতর্ক ছিলেন অপরাজিত মুমিনুল হক এবং নতুন ব্যাটসম্যান লিটন দাস। ধীরে ধীরে তারা উইকেটে সেট হয়ে যান। ৭৮ বলে ১ চার ১ ছক্কায় হাফ সেঞ্চুরি তুলে নেন মুমিনুল। এরপর প্রথম ইনিংসে বাজেভাবে আউট হয়ে সমালোচিত লিটন দাস ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নেন ৯৩ বলে ৬ বাউন্ডারিতে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ *** উইকেটে *** । লিড হয়েছে ** রানের।

এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৫১৩ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসেই ৭১৩/৯ রানের পাহাড় গড়ে দিনেশ চান্দিমালের দল। শ্রীলঙ্কার চেয়ে ২০০ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে দিনের শেষ সময়টুকুতেই তিন শীর্ষ ব্যাটসম্যান তামিম ইকবাল (৪১), ইমরুল কায়েস (১৯) এবং মুশফিকুর রহিম (২)।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর