,

তামিমকে ছাড়িয়ে গেলেন মুমিনুল

news-image

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় ইনিংসেও জ্বলে উঠেছেন মুমিনুল হক। জোরেশোরে কথা বলছে তার ব্যাট। এখন ৭২ রানে অপরাজিত আছেন তিনি। এ রান করার পথে অনন্য কীর্তি গড়েছেন পয়েট অব ডায়নামো। ১ টেস্টে দেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নিয়েছেন এ বাঁহাতি ব্যাটসম্যান।

এর আগে রেকর্ডটি ছিল বাংলাদেশ ড্যাশিং ওপেনার তামিম ইকবালের। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে ২৩১ রান করেছিলেন তিনি। প্রথম ইনিংসে ২৫ রান করেছিলেন দেশসেরা ব্যাটসম্যান। দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন ২০৬ রানের ঐতিহাসিক ইনিংস। তার দুরন্ত ব্যাটিংয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট বাঁচিয়েছিল টাইগাররা।

শ্রীলংকার বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসে ১৭৬ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন মুমিনুল। দ্বিতীয় ইনিংসে ফিফটি তুলে ছাড়িয়ে গেছেন তামিমকে। সব মিলিয়ে এখন পর্যন্ত এ টেস্টে বাঁহাতি টপ অর্ডারের সংগ্রহ ২৫১।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২০০ পেরিয়ে ২০১/৩। মুমিনুল ৭৫ রানে ব্যাট করছেন। ফিফটি তুলে নিয়েছেন লিটনও। তিনি খেলছেন ৫৬ রান নিয়ে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর