লিটন-মুমিনুলের ব্যাটে স্বস্তিতে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : এমন একটি সেশনের খুব প্রয়োজন ছিল আজ। ম্যাচ বাঁচানোর জন্য; মান বাঁচানোর জন্য। টপ অর্ডার মুমিনুল হক এবং মিডল অর্ডার লিটন দাসের দুর্দান্ত পঞ্চম উইকেট জুটিতে ইনিংস হারের শংকা কাটিয়ে উঠেছে বাংলাদেশ। লাঞ্চের আগে ৩ উইকেটে ১৮৭ রান তুলেছে টাইগাররা। লঙ্কানদের চেয়ে এখন তারা মাত্র ১৩ রানে পিছিয়ে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ফেলেছেন মুমিনুল-লিটন। হাফ সেঞ্চুরি তুলে একই ম্যাচে টানা দুই ইনিংসে সেঞ্চুরির অপেক্ষায় মুমিনুল (৭০*)। প্রথম ইনিংসে পুরোপুরি ব্যর্থ লিটন আজ তাকে দারুণ সঙ্গ দিয়েছেন। তার সংগ্রহ ৪১* রান। এই জুটিতে ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ।
৩ উইকেটে ৮১ রান নিয়ে আজ পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। শুরু থেকেই সতর্ক ছিলেন অপরাজিত মুমিনুল হক এবং নতুন ব্যাটসম্যান লিটন দাস। ধীরে ধীরে তারা উইকেটে সেট হয়ে যান। ৭৮ বলে ১ চার ১ ছক্কায় হাফ সেঞ্চুরি তুলে নেন মুমিনুল। তাদের জুটি তিন অংক ছাড়িয়ে যায়।
বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৫১৩ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসেই ৭১৩/৯ রানের পাহাড় গড়েছে দিনেশ চান্দিমালের দল। শ্রীলঙ্কার চেয়ে ২০০ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে দিনের শেষ সময়টুকুতেই তিন শীর্ষ ব্যাটসম্যান তামিম ইকবাল (৪১), ইমরুল কায়েস (১৯) এবং মুশফিকুর রহিম (২)।











