,

সিরিয়ায় রুশ জঙ্গিবিমান ভূপাতিত, পাইলটকে হত্যা

news-image

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে জঙ্গি-অধ্যুষিত এলাকায় একটি রুশ জঙ্গিবিমানকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।  বিমানটি ভূপাতিত হওয়ার পর এর পাইলট নিরাপদে ভূমিতে অবতরণ করলেও তাকে হত্যা করে বিদ্রোহী জঙ্গিগোষ্ঠী। সিরিয়ায় আসাদ বিদ্রোহীদের দমনে রাশিয়ার চালানো অভিযানে এবারই প্রথম কোনো রুশ জঙ্গি বিমান ভূপাতিত করার ঘটনা ঘটল।  খবর: বিবিসি

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইদলিবের মাসরান এলাকায় এসইউ-২৫ বিমানটি অভিযান চালাচ্ছিল। প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে বিবৃতিতে বলা হয়েছে, কাঁধে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে জঙ্গিবিমানটি বিধ্বস্ত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জঙ্গিবিমানটির পাইলট প্যারাশুটের সাহায্যে যে এলাকায় অবতরণ করেন সেটি সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী জাবহাত ফতেহ আশ-শাম নিয়ন্ত্রণ করছে। পাইলট নিরাপদে ভূমিতে অবতরণ করলেও অজ্ঞাত একটি জঙ্গি গোষ্ঠী তাকে হত্যা করে।

বিমান বিধ্বস্ত হওয়ার এলাকা থেকে পাওয়া খবরে জানা গেছে, জঙ্গিরা রুশ পাইলটকে আটক করতে গেলে তিনি প্রতিরোধ করার চেষ্টা করেন এবং এ সময় সংঘর্ষে তার মৃত্যু হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, শনিবারের এ ঘটনার পর রুশ জঙ্গিবিমানগুলো ইদলিবের ফতেহ আশ-শাম নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বিমান হামলা চালিয়ে অন্তত ৩০ জঙ্গিকে হত্যা করেছে। নিহত রুশ পাইলটের দেহ উদ্ধার করার চেষ্টা চলছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

সিরিয়া থেকে আইএসআইএস নির্মূল হলেও আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট জাবহাত ফতেহ আশ-শামের মতো কিছু জঙ্গি গোষ্ঠী এবং কুর্দি বিদ্রোহীরা এখনো দেশটির কিছু এলাকা নিয়ন্ত্রণ করছে। ফতেহ আশ-শাম আগে আন-নুসরা ফ্রন্ট নামে পরিচিত ছিল। সূত্র: বিবিসি ও আল আরাবিয়া

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর