রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

লেভান্তে রুখে দিল রিয়ালকে

news-image

স্পোর্টস ডেস্ক : লা লিগায় রিয়াল মাদ্রিদের দুর্ভাগ্য শেষ হচ্ছে না। আবার ২ পয়েন্ট খোয়াল দলটি। এবার রেলিগেশনের মুখে পড়া লেভান্তের সঙ্গে ড্র করতে বাধ্য হলো রিয়াল। এ ম্যাচে ড্র করে লা লিগায় চতুর্থ স্থানে চলে গেল জিনেদান জিদানের দলটি।

পুরো প্রথমার্ধ দাপটে খেলেছে রিয়াল। ম্যাচের ১১ মিনিটে সার্জিও রামোসের গোলে এগিয়ে যায় তারা। শানাতে থাকে একের পর এক আক্রমণ। তবে প্রতি–আক্রমণে খেলায় ফেরে লেভান্তে। দলটির ঘানার স্ট্রাইকার ইমানুয়েল বোয়াতের ৪১ মিনিটে এক গোল শোধ করে দেন। ম্যাচে ফেরে লেভান্তে।

দ্বিতীয়ার্ধের ইসকো দলের হয়ে দ্বিতীয় গোলটি করলে রিয়ালের বিজয়ের আশা জেগে ওঠে। খানিকটা সময় তা জেগেও থাকে। তবে ম্যাচের ৮৯ মিনিটে জামপাওলো পাৎচিনি আঘাত হানেন লেভান্তের হয়ে। ম্যাচ শেষতক ২-২ গোলে ড্র।

এর আগের ২১ বার সাক্ষাৎ হয়েছিল রিয়ালের সঙ্গে লেভান্তের। ফলাফল বলছে, সেসব ম্যাচে রিয়ালের প্রাধান্য ছিল। ১৬ বার জিতেছে রিয়াল, ড্র হয়েছে দুটি। আর লেভান্তে জিতেছে তিনটিতে। এ বছর অবশ্য প্রথম সাক্ষাতে ১-১ ড্র করেছিল দুই দল।

এ ম্যাচে ড্রয়ের ফলে এখন চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১৮ পয়েন্ট পিছিয়ে গেল ক্রিস্টিয়ানোর রোনালদোর দল। এ ম্যাচে জিতলে ভ্যালেন্সিয়াকে টপকে লা লিগায় তৃতীয় স্থানে চলে যেতে পারত তারা।

এ জাতীয় আরও খবর

আজ শপথ, থালাপতিই হচ্ছেন মুখ্যমন্ত্রী

বায়ো চেঞ্জ করেও নিজেকে ‘সাবেক’ পরিচয় দিতে নারাজ মমতা

যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টিকে গ্রামের বাড়িতে দাফন, শোকে স্তব্ধ মাদারীপুর

কাপাসিয়ায় পরিবারের পাঁচ সদস্য হত্যার ঘটনায় মামলা, প্রধান আসামি স্বামী

ঘরেই তৈরি করুন মজাদার সেমাই কাস্টার্ড

বেগুনি শাড়িতে নজর কাড়লেন মেহজাবীন, মুগ্ধ ভক্তরা

লাইফ সাপোর্টে কারিনা কায়সার

তুরস্ককে বাদ দিলে ইউরোপের ভবিষ্যৎ অপূর্ণ থাকবে: এরদোয়ান

রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে ইডেন কলেজে গভীর রাতে ছাত্রীদের বিক্ষোভ

পুলিশ সপ্তাহ আজ, শেষ মুহূর্তে স্থগিত পদক প্রদান অনুষ্ঠান

পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা সরকারের অগ্রাধিকার

নাটকীয়তার অবসান, মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয়