,

৯ মিলিয়ন ইউরো বেতন বাড়ছে রোনালদোর

news-image

স্পোর্টস ডেস্ক : দারুণ এক হতাশাজনক মৌসুম কাটাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং তার দল রিয়াল মাদ্রিদ। এই মৌসুমের লা লিগা জয় রিয়ালের পক্ষে আর সম্ভব নয়। কোপা ডেল রের কোয়ার্টার ফাইনাল থেকেও বিদায় নিয়েছে লজ ব্লাঙ্কোজরা। একমাত্র বাকি আছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ; কিন্তু দ্বিতীয় রাউন্ডেই তাদের মুখোমুখি হতে হচ্ছে কঠিন প্রতিরোধের। নেইমারের দল পিএসজিকে হারিয়েই তবে কোয়ার্টার ফাইনালে উঠতে হবে টানা দু’বারের চ্যাম্পিয়নদের।

রিয়ালের এতটা হতাশাজনক পারফরম্যান্সের কারণে দলটির খেলেয়োড়দের সময়মত জ্বলে উঠতে না পারা। বিশেষ করে রিয়ালের সবচেয়ে বড় ভরসা ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ারের সবচেয়ে বাজে ফর্ম। তবুও, পর্তুগিজ এই সুপার স্টারের বেতন বাড়িয়ে দিচ্ছে রিয়াল মাদ্রিদ।

রিয়ালে রোনালদোর বর্তমান পারিশ্রমিক বার্ষিক ২১ মিলিয়ন ইউরো করে। বোনাসসহ যেটা গিয়ে দাঁড়ায় ২৫ মিলিয়ন ইউরোয়। এবার লজ ব্লাঙ্কোজরা সিদ্ধান্ত নিয়েছে, রোনালদোর পারিশ্রমিক আরও ৯ মিলিয়ন বাড়িয়ে দেবে। অথ্যাৎ, সিআর সেভেনের বার্ষিন পারিশ্রমিক দাঁড়াচ্ছে ৩০ মিলিয়ন ইউরো। যা, পিএসজিতে নেইমারের পাওয়া পারিশ্রমিকের সমান।

যদিও, ক্রিশ্চিয়ানো রোনালদো এরই মধ্যে রিয়াল মাদ্রিদকে জানিয়ে দিয়েছেন, যে অবস্থাই হোক- তিনি বার্নাব্যুতেই নিজের ক্যারিয়ারকে আরও টেনে নিয়ে যাবেন। একই সঙ্গে রোনালদো এটাও বুঝতে পেরেছেন যে, ক্লাবের এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে তিনি কোনোভাবেই নিজের পারিশ্রমিক বাড়ানো কিংবা চুক্তি নবায়নের কোনো দাবি করতে পারছেন না। তবুও, ক্লাব কর্তৃপক্ষ ৯ মিলিয়ন ইউরো পারিশ্রমিক বাড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

স্প্যানিশ পত্রিকা এবিসির বরাতে মাদ্রিদভিত্তিক পত্রিকা মার্কা রিপোর্ট প্রকাশ করে বলেছে, রোনালদোর পারিশ্রমিক ৯ মিলিয়ন ইউরো বাড়িয়ে দেয়ার অর্থ, রিয়াল মাদ্রিদ তাদের মূল তারকা ফুটবলারের ওপর যে অনেক বেশি আস্থা প্রকাশ করে, তারই প্রমাণ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর