,

আমি কখনো যাত্রায় নাচিনি : মুনমুন

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা মুনমুন। একটা সময় বেশ সরব এই অভিনেত্রীকে এখন আর রূপালি পর্দায় তেমন দেখা যায় না। মাঝে কিছুটা সময় এক রকম অন্তরালেই ছিলেন তিনি। সেখান থেকে বেরিয়ে সম্প্রতি কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত এই ছবিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।

চলচ্চিত্রে তেমন একটা দেখা না গেলেও সরব আছেন দেশের বিভিন্ন অঞ্চলে নিয়মিত স্টেজ পারফর্ম নিয়ে। গত এক মাস টেকনাফ, তেতুলিয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে পারফর্ম করেছেন বলে জানান এই অভিনেত্রী।

অনেকে মুনমুনের এই স্টেজ পারফর্মকে আড় চোখে দেখেন। তবে এই স্টেজ পারফর্মকে স্বাভাবিক দৃষ্টিতেই দেখছেন তিনি। এ প্রসঙ্গে মুনমুন বলেন, ‘আমি গত একমাস দেশের বিভিন্ন অঞ্চলে পারফর্ম করেছি। হাজার হাজার দর্শকদের সামনে আমি পারফর্ম করেছি। তাদের ভালোবাসা আমি কাছ থেকে দেখেছি। বিশেষ করে নারী দর্শকদের ভালোবাসা বেশি পেয়েছি। কারণ সিনেমায় আমি সাপের নাচ বেশি করেছি। নারী দর্শক সাপের এই নাচগুলোই দেখতে বেশি পছন্দ করেন। আমি এ বিষয়গুলো উপভোগ করি।’

মঞ্চ প্রসঙ্গে মুনমুন বলেন, ‘দেখুন কলকাতার শিল্পীরা নিয়মিত মঞ্চে পারফর্ম করেন। তাতে তাদের দর্শকপ্রিয়তা কিন্তু কমে যায় না। আমাদের দেশেও এখন অনেকেই স্টেজ পারফর্ম করছেন। যারা বেশি নাক সিটকিয়েছেন তারাই এখন মঞ্চে পারফর্ম করছেন।’

আমি কখনো যাত্রায় নাচিনি। কারণ যাত্রার পরিবেশ পছন্দ করি না। যেসব স্থানে পারফর্ম করি সেখানে পুলিশ-র‌্যাব উপস্থিত থাকেন। তাদের নিরাপত্তার মধ্য দিয়ে পারফর্ম করে থাকি। এটাকে আমি দোষের কিছু মনে করি না। যোগ করেন মুনমুন।

প্রসঙ্গত, মুনমুন খুব শিগগির নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হবেন বলে জানা যায়। এছাড়া কয়েকটি ছবিতে কাজ বাকি রয়েছে, সেগুলোর কাজও শেষ করবেন বলে জানান এই অভিনেত্রী।

১৯৯৬ সালে চলচ্চিত্রে অভিষেক হয় তার। ক্যাপ্টেন এহতেশাম পরিচালিত ‘মৌমাছি’ সিনেমায় প্রথম কাজ করেন তিনি। সিনেমাটি মুক্তি পায় ১৯৯৭ সালে।

এরপর ‘টারজান কন্যা’, ‘মৃত্যুর মুখে’, ‘রাজা’, ‘মরণ কামড়’, ‘রানী ডাকাত’, ‘আজকের সন্ত্রাসী’সহ অসংখ্য সুপারহিট সিনেমায় অভিনয় করেন মুনমুন। বর্তমান সময়ের দেশ সেরা নায়ক শাকিব খানের প্রথম ব্যবসাসফল সিনেমার নায়িকাও ছিলেন মুনমুন। সিনেমাটির নাম ‘বিষে ভরা নাগীন’।

এ ছাড়া বিভিন্ন সময় কারণে-অকারণে মুনমুনকে নিয়ে চলচ্চিত্রাঙ্গনে তৈরি হয়েছে সমালোচনার ঝড়। তবু নিন্দুকের কথার তীরকে তিনি কখনই তোয়াক্কা করেননি।সব সমালোচনাকে পেছনে ফেলে সামনে এগিয়ে গেছেন নিজের তৈরি পথে। এ পর্যন্ত তার অভিনীত চলচ্চিত্র সংখ্যা ৮৫। যার বেশির ভাগই ছিল ব্যবসাসফল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর