রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ওখান থেকে জানানো হয় ক্যাশ লাগবে’

news-image

বিনোদন প্রতিবেদক : শাকিব খান ও অপু বিশ্বাস এ দুইয়ের ডিভোর্স নিয়ে কম জল গোলা হয়নি। যার রেশ এখনো কাটেনি। সম্প্রতি স্বামী শাকিব খানের কাছ থেকে টাকা নেয়ার চেয়ে মরে যাওযা ভালো এমন মন্তব্য করেছেন অপু বিশ্বাস।

তিনি জানান, ‘নভেম্বরে তালাকনামা পাঠানোর পর থেকে স্ত্রী-সন্তানের খরচ বন্ধ করেছেন শাকিব। এরপর থেকে সন্তান জয়ের সঙ্গেও শাকিব দেখা করেননি।’

শাকিব খানের টাকার কোনো দরকার আমার নেই এমন দাবি করে অপু বিশ্বাস বলেন, ‘আমি এখনও বেঁচে আছি। নিজে কাজ করে নিজের খরচ আর সন্তানের খরচ চালাতে পারবো। আমি সবার দোয়া চাই যেন কাজ করে নিজের এবং সন্তানের খরচ চালাতে পারি। এখন শাকিবের কাছ থেকে টাকা নেয়ার চেয়ে মরে যাওয়া অনেক ভালো।’

জানা গেছে, শাকিব আগে অপুকে ক্যাশ টাকাই পাঠাতেন। সন্তান জয়ের প্রথম জন্মদিনের ঠিক আগেও পাঁচ লাখ টাকা পাঠিয়েছিলেন শাকিব। এখন আইনজীবীর পরামর্শেই আসলে চেক এর মাধ্যমে টাকা দিতে চাইছেন শাকিব। যেন প্রমাণ থাকে। কিন্তু অপু সেটা গ্রহণ করছেন না।

সর্বশেষ তিন-চারদিন আগে শাকিব ছেলের জন্য আনা উপহার আর দুই লাখ টাকার একটা চেক পাঠান অপুর কাছে। অপু ছেলের জন্য পাঠানো উপহার সামগ্রী গ্রহণ করলেও দ্বিতীয়বারের মতো চেক ফেরত দিয়েছেন।

এ বিষয়ে শাকিব বলেন, যা ইচ্ছা তা মনগড়া বললেই হবে না। আমার লোকজন বারবার অপুকে ফোন করেছে। আমি ছেলেটাকে দেখতে চেয়েছি। এখন বলছে আমি নাকি যোগাযোগেরই চেষ্টা করিনি। এইসব মিথ্যাচার নিয়ে কথা বলতেও আমার লজ্জা হচ্ছে। আর আমি চেক পাঠিয়েছি। কিন্তু ওখান থেকে জানানো হয় ক্যাশ লাগবে।

এ জাতীয় আরও খবর