বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিদেশীয় টি-২০ সিরিজ জয় দিয়ে শুরু করলো অস্ট্রেলিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হল ত্রিদেশীয় টুয়েন্টি টুয়েন্টি সিরিজ। তিন জাতি সিরিজে অফর দল ইংল্যান্ড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শনিবার (৩ ফেব্রুয়ারি) উদ্বোধনী ম্যাচটিতে ৭ উইকেটে জিতে যায় অস্ট্রেলিয়া।

প্রথমে টসে জিতে ব্যাট করে নিউজিল্যান্ড। বিলি স্তানলেকের জোড়া আঘতে শুরুতে সাজঘরে ফিরে দুই ওপেনার। আর এতেই হতাশার মেঘ দেখা দেয় নিউজিল্যান্ড শিবিরে। এই মেঘ কেউ তাড়াতে পারেনি। সবাই ছিলেন আসা-যাওয়ার পথে। ফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১৭ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের পথেই পা বাড়ায় অস্ট্রেলিয়া। ম্যাচের শুরুতে অজিরাও হারায় দুই ওপেনারকে। তাতে অজিদের দলে কিছুটা চিন্তার ভাজ পড়েছিল। তবে তা দীর্ঘায়ি হতে দেননি ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল। পাশাপাশি বৃষ্টিও সহায়তা করে অজিদের। তাই ১১.৩ ওভার মোকাবেলা করে ৩ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে। পরে বৃষ্টির কারনে আর মাঠে গড়ায়নি খেলা। ফলে র‌্যাটিং পয়েন্টে জিতে যায় অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর

ফল; বৃষ্টি আইনে সাত উইকেটে জয়ী অস্ট্রেলিয়া।

নিউজিল্যান্ড ইনিংস: ১১৭/৯ (২০ ওভার)

(মার্টিন গাপটিল ৫, কলিন মুনরো ৩, কেন উইলিয়ামসন ৮, টম ব্রুস ৩, রস টেইলর ২৪, টম ব্লান্ডেল ১৪, কলিন ডি গ্র্যান্ডহোম ৩৮*, মিচেল স্যান্টনার ১, টিম সাউদি ৯, ইশ সোধি ০; কেন রিচার্ডসন ০/২৮, বিলি স্ট্যানলেক ৩/১৫, অ্যাশটন আগার ১/২২, অ্যান্ড্রু টাই ৪/২৩, অ্যাডাম জাম্পা ১/২১, মার্কাস স্টয়নিস ০/২)।

অস্ট্রেলিয়া ইনিংস: ৯৬/৩ (১১.৩ ওভার)

(ডেভিড ওয়ার্নার ৬, ডি’আর্কি শর্ট ৪, ক্রিস লিন ৪৪, গ্লেন ম্যাক্সওয়েল ৪০*, আলেক্স কারে০*; ট্রেন্ট বোল্ট ২/১৪, টিম সাউদি ১/২৭, মিচেল স্যান্টনার ০/২০, ইশ সোধি ০/২৪, কলিন ডি গ্র্যান্ডহোম ০/১১)।

প্লেয়ার অব দ্য ম্যাচ: বিলি স্ট্যানলেক (অস্ট্রেলিয়া)।