রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভয় কি জিনিস আমি জানি না : দীপিকা

news-image

বিনোদন ডেস্ক : গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পদ্মাবত’। এতে তার সহশিল্পী হিসেবে দেখা গেছে, শহিদ কাপুর ও রণবীর সিংকে। এরই মধ্যে ১৬০ কোটি রুপি আয় করে ফেলেছে ছবিটি।

ছবি মুক্তির আগে নানা বাধা-বিপত্তির মুখোমুখি হতে হয়েছিলো বলিউডের এই অভিনেত্রীকে। এমনকি তার নাক ও গলা কেটে নেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছিলেন শ্রী রাজপুত কর্ণি সেনারা। যার জন্য বিশেষ নিরাপত্তাও দেওয়া হয়েছিলো তাকে ও তার বাবা-মাকে।

তবে এসব ঘটনায় ভয় পেয়েছেন কিনা? সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন প্রশ্ন করা হলে ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই তারকা বলেন- ভয় কি জিনিস তা জানেন না তিনি।

এছাড়া কৈশোরের একটি ঘটনার বর্ণনা দিয়ে দীপিকা বলেন, ‘আমার বয়স তখন ১৪ বছর। এক সন্ধ্যায় পরিবারের সবার সঙ্গে রাস্তায় হাঁটছিলাম। খুব সম্ভবত একটি রেস্তোরাঁয় খাবার খেয়ে ফিরছিলাম। আমার বোন ও বাবা একটু আগে হাঁটছিলো, মা ও আমি পেছনে ছিলাম। হঠাৎ এক ব্যক্তি আমার শরীর স্পর্শ করে চলে যায়। কোনো কিছু হয়নি এমন ভাব করতে পারতাম, কিন্তু আমি ঘুরে ওই ব্যক্তিকে অনুসরণ করি। এরপর মাঝ রাস্তায় ওই ব্যক্তির জামার কলার ধরে থাপ্পড় দিয়ে চলে আসি।’

‘ওম শান্তি ওম’ ছবির মধ্য দিয়ে ২০০৭ সালে বলিউডে পা রাখেন দীপিকা পাড়ুকোন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে অভিনয় করেছেন- ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘বাজিরাও মাস্তানি’, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’, ও ‘রেস’-এর মতো ব্লকবাস্টার ছবিতে।

শুধু বলিউড নয়, হলিউড ছবি ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’-এ অভিনয় করেও তাক লাগিয়ে দিয়েছেন এই সুন্দরী।

এ জাতীয় আরও খবর

আজ শপথ, থালাপতিই হচ্ছেন মুখ্যমন্ত্রী

বায়ো চেঞ্জ করেও নিজেকে ‘সাবেক’ পরিচয় দিতে নারাজ মমতা

যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টিকে গ্রামের বাড়িতে দাফন, শোকে স্তব্ধ মাদারীপুর

কাপাসিয়ায় পরিবারের পাঁচ সদস্য হত্যার ঘটনায় মামলা, প্রধান আসামি স্বামী

ঘরেই তৈরি করুন মজাদার সেমাই কাস্টার্ড

বেগুনি শাড়িতে নজর কাড়লেন মেহজাবীন, মুগ্ধ ভক্তরা

লাইফ সাপোর্টে কারিনা কায়সার

তুরস্ককে বাদ দিলে ইউরোপের ভবিষ্যৎ অপূর্ণ থাকবে: এরদোয়ান

রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে ইডেন কলেজে গভীর রাতে ছাত্রীদের বিক্ষোভ

পুলিশ সপ্তাহ আজ, শেষ মুহূর্তে স্থগিত পদক প্রদান অনুষ্ঠান

পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা সরকারের অগ্রাধিকার

নাটকীয়তার অবসান, মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয়