,

চীনে ভিডিও গেম খেলে পক্ষাঘাতে আক্রান্ত যুবক!

news-image

সাইবার ক্যাফে বা স্মার্টফোনে ভিডিও গেম খেলা কারো-কারো জন্য নেশার মতো হয়ে দাঁড়িয়েছে। আর এই নেশা যে কতটা ভয়ানক বিপদ ডেকে আনতে পারে তা হয়তো আপনি ধারনাই করতে পারবেন না। সম্প্রতি চীনে একটি সাইবার ক্যাফেতে একটানা ২০ ঘণ্টা ভিডিও গেম খেলে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছেন এক যুবক। দেশটির ঝিংজিয়াং প্রদেশে এ ঘটনা ঘটেছে।

চীনের গণমাধ্যম বলছে, গত ২৭ জানুয়ারি সাইবার ক্যাফেতে এক যুবক ভিডিও গেম খেলতে যান। ২৮ জানুয়ারি দুপুর পর্যন্ত টানা ২০ ঘণ্টা তিনি ভিডিও গেম খেলতে থাকেন। যখন তিনি টয়লেটে যাওয়ার জন্য উঠে দাঁড়াবার চেষ্টা করেন তখন দেখেন, তার পা নাড়াতে পারছেন না। তার কোমর থেকে শরীরের নিচের অংশ অসাড় হয়ে গিয়েছে। শুধু তাই নয়, তার মাথাও ঘুরছিল। পরে অ্যাম্বুলেন্স ডেকে এনে যুবকটিকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনা এখানেই থেমে নেই। হাসপাতালেও সেই যুবক নাকি বন্ধুদের অনুরোধ করেন, তাকে যেন দয়া করে খেলাটি শেষ করতে দেওয়া হয়। কারণ সে খেলাটি শেষ করতে পারেনি। সেই যুবকটি বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, সম্প্রতি চীনে ভিডিও গেমের প্রতি তরুণদের আসক্তি জন্য বিশাল সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত বছর এক তরণী স্মার্টফোনে সারাদিন ভিডিও গেম খেলে অন্ধ হয়ে যান। ডিজিটাল আসক্তি থেকে রক্ষা করতে অনেক বাবা-মা সন্তানকে পুনর্বাসন কেন্দ্রে পাঠাতে বাধ্য হচ্ছেন। তথ্যসূত্র: ডেইলিমেইল

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর