,

‘সংবিধান অনুসারে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে’

news-image

নিউজ ডেস্ক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, সংবিধান অনুসারে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করবে, যেমনি ভাবে নির্বাচন কমিশন কুমিল্লা ও রংপুরের সিটি নির্বাচন করেছে। নির্বাচনে যারা জয়লাভ করবে, তারা সরকার গঠন করবে।

শনিবার কুমিল্লার চৌদ্দগ্রামে সৈয়দা আঞ্জুমান আরা বালিকা বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ করে বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি প্রত্যেক নেতাকর্মী নিজ নিজ এলাকায় বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। যাতে করে কোনো অপশক্তি দেশের মধ্যে নতুন করে গোলযোগ সৃষ্টি করেতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, আমরা দুইটি স্বপ্ন নিয়ে সরকার গঠন করেছি। একটি হল ডিজিটাল বাংলাদেশ গঠন করা, অপরটি হল ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গঠন। এক সময় এদেশকে তুচ্ছ করে বলা হতো তলাবিহীন ঝুঁড়ি, এখন বলে বিস্ময়কর উত্থানের রোল মডেল হচ্ছে বাংলাদেশ। শেখ হাসিনার নেতৃত্বে আজ ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন নয়, বাস্তব। দেশকে দারিদ্র ও ক্ষুধামুক্তির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ২০৪১ সালে আমরা বিশ্বের উন্নত দেশে পরিণত হব।

এ সময় কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য রেলমন্ত্রী মো. মুজিবুল হক, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর আবদুস ছালাম, বিদ্যালয়ের অধ্যক্ষ মেহের মকবুলা প্রমুখ উপস্থিতি ছিলেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর