,

‘সন্ত্রাস ও জঙ্গিবাদের নেটওয়ার্ক ভেঙ্গে দেওয়া হয়েছে’

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের নেটওয়ার্ক ভেঙ্গে দেওয়া হয়েছে। অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমানে অপরাধ প্রবণতা অনেক হ্রাস পেয়েছে। ঢাকাবাসীর নিরাপত্তা বিধানে রাজধানীর ৮০ লাখ নাগরিকের তথ্য সংরক্ষণ করা হয়েছে।

আজ শনিবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনসে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার আরো বলেন, জালনোটের বিস্তার রোধ ও চোরাই যানবাহন উদ্ধারে পুলিশের বিভিন্ন ইউনিট ব্যাপক সফলতা দেখিয়েছে। এ ছাড়া নগরবাসীর নিরাপত্তায় ডিএমপি’র পক্ষ থেকে বিভিন্ন নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আক্তারুজ্জামান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (জননিরাপত্তা) মোস্তাফা কামাল উদ্দীন, সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ, মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ, ডিবিসি নিউজের প্রধান নির্বাহী মঞ্জুরুল ইসলাম ও সাবেক আইজিপি ড. এনামুল হক।

এ জাতীয় আরও খবর

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস