,

আইপিএলে মনের মতো দল গড়লেও হতাশ প্রীতি

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলে এবার একদম ঢেলে দল সাজিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। সাফল্য পেতে নিলামের টেবিলে মরিয়া ছিলেন প্রীতি জিনতারা। তাই রবিচন্দ্রন অশ্বিন, লোকেশ রাহুল, হরভজন সিংদের মতো জাতীয় দলের তারকা ক্রিকেটারদের দলে নিয়েছে তারা।

তবে মনের মতো দল গড়লেও এখনও আফসোস করছেন প্রীতি জিনতা। নিলামের পরেই কিংস ইলেভেন পাঞ্জাবের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানেই প্রীতি জিনতাকে বলতে শোনা গিয়েছে, ‘‘নিলামের পরে যে বিষয়ে আমার খারাপ লেগেছে তা হল সন্দীপ শর্মাকে ধরে রাখতে না পারা। তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা ভীষণ দুঃখজনক ছিল। তবে এটাই দেখে ভাল লাগছে যে নিলামে তার জন্য রীতিমতো যুদ্ধই বেধে গিয়েছিল।’’

এখানেই না থেমে প্রীতি আরও বলেছেন, ‘‘এটাই প্রমাণ করে যে কঠোর পরিশ্রমী, যার সঙ্গে কাজ করাটাই মজার, সে পুরস্কৃত হবেই। আমরা তাকে হারালেও দিনের শেষে ও কিন্তু বিজয়ী। স্যান্ডি তোমাকে অভিনন্দন, তোমাকে আমি মিস করব।’’

সন্দীপ শর্মাকে নিলামের টেবিলে ৩ কোটি টাকা দিয়ে কিনে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। শুধুমাত্র প্রীতি জিনতাই নন, ‘বন্ধু’ হরভজনকে ধরে রাখতে না পেরে একইভাবে হতাশ হয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক নীতা আম্বানীও। ‌‌

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর